ইনজুরি নিয়েই বিশ্বকাপে জ্যোতি-নাহিদা!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নারী টি২০ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্পিনার নাহিদা আক্তার। তবে দুজনই দীর্ঘদিন ধরে

2026-05-10T20:44:24+00:00
2026-05-10T20:44:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইনজুরি নিয়েই বিশ্বকাপে জ্যোতি-নাহিদা!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ২৪)
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি-ফাইল ছবি
X

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি-ফাইল ছবি

নারী টি২০ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্পিনার নাহিদা আক্তার। তবে দুজনই দীর্ঘদিন ধরে ইনজুরি নিয়ে খেলছেন বলে জানিয়েছেন নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।

বিশ্বকাপ দল ঘোষণার দিনে সংবাদ সম্মেলনে শিপন বলেন, জ্যোতির ইনজুরির স্থায়ী সমাধান মূলত বিশ্রামই। শিপন বলেন, ‘এটা সম্ভবত ডাক্তার বলতে পারবেন। আমার যদিও বলা উচিত নয়। যে ইনজুরি আছে, ওইটা আসলে রেস্ট ছাড়া (অন্য) কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, ‘বিশ্রাম নিলে ভালো হবে। আবার খেললে আবার করবে। হয় ওর ক্রিকেট ছাড়তে হবে, নয়তো বা এভাবেই ক্রিকেট খেলতে হবে।’

বাংলাদেশ নারী দলের অধিনায়ক জ্যোতি দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যার সঙ্গে মানিয়ে খেলে যাচ্ছেন বলেও জানান প্রধান নির্বাচক। তিনি যোগ করেন, ‘জ্যোতির যেই জিনিসটা সমস্যা, ওর কিছু ইনজুরি আছে, যেটা ও ক্যারি করছে। অনেক বছর ধরেই ওইটা অ্যাডজাস্টমেন্ট করেই ওর ক্রিকেট খেলছে। যদি ওটা না থাকতো, আমি নিশ্চয়তা দিতে পারি, ও অন্য লেভেলে যেতে পারতো।’

একই ধরনের পরিস্থিতি স্পিনার নাহিদার ক্ষেত্রেও রয়েছে বলে জানান শিপন। তার মতে, ইনজুরি না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় উচ্চতায় যেতে পারতেন এই বাঁহাতি স্পিনার। শিপন বলেন, ‘নাহিদা আক্তারের ক্ষেত্রেও ওইটা। বিশ্ব ক্রিকেটে আধিপত্য করেছে। ও হয়তো ওই লেভেলে যেতে পারত। ওরও কিছু ইনজুরি আছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy