টানা দ্বিতীয় লিগ শিরোপা জয় হবে বার্সেলোনার ‘বিশাল অর্জন’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

স্প্যানিশ লা লিগা শিরোপা ধরে রাখার হাত-ছোঁয়া দূরত্বে এখন বার্সেলোনা। এজন্য তাদের প্রয়োজন আর কেবল এক পয়েন্ট। দলটির

2026-05-10T20:51:05+00:00
2026-05-10T20:51:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টানা দ্বিতীয় লিগ শিরোপা জয় হবে বার্সেলোনার ‘বিশাল অর্জন’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৩২)
কাজটি দ্রুত শেষ করতে খেলোয়াড়দের তাগাদা দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
X

কাজটি দ্রুত শেষ করতে খেলোয়াড়দের তাগাদা দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

স্প্যানিশ লা লিগা শিরোপা ধরে রাখার হাত-ছোঁয়া দূরত্বে এখন বার্সেলোনা। এজন্য তাদের প্রয়োজন আর কেবল এক পয়েন্ট। দলটির কোচ হান্সি ফ্লিক বললেন, এই সাফল্য হবে তাদের জন্য অনেক বড় অর্জন। মৌসুমের শেষ ক্লাসিকোয় রোববার কাম্প নউয়ে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হার এড়াতে পারলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালান দলটির।

বার্সেলোনার কঠিন সময়ে ২০২৪ সালের মে মাসে কোচ হয়ে আসেন ফ্লিক। তার হাত ধরে ঘুরে দাঁড়ায় ক্লাব। প্রথম মৌসুমেই দলকে লা লিগা ও কোপা দেল রের শিরোপা জেতান তিনি। সেবার চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলে সেমিফাইনালে। আর এই মৌসুমে ইউরোপ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। এখন তারা টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের দুয়ারে। ফ্লিকের কোচিংয়ে টানা দুইবার স্প্যানিশ সুপার কাপও জিতেছে তারা এবং দুইবারই ফাইনালে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে।

২০২৪-২৫ মৌসুমে রেয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে লা লিগা জিতেছিল বার্সেলোনা। এবার চার রাউন্ড বাকি থাকতে প্রতিযোগিতাটির সফলতম দলটির চেয়ে তারা এগিয়ে আছে ১১ পয়েন্টে। গত মৌসুমে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপেকে দলে নিয়ে আসে রেয়াল। সেই প্রসঙ্গ তুলেই শনিবার সংবাদ সম্মেলনে ফ্লিককে প্রশ্ন করা হলো, এমবাপের মতো খেলোয়াড় দলে থাকা রিয়ালকে পেছনে ফেলে টানা দুটি লিগ শিরোপা জেতা আরও বড় অর্জন কি না। “টানা দুটি লিগ শিরোপা জয় হবে বিশাল অর্জন, কিন্তু আমাদের কাজটি শেষ করতে হবে। চূড়ান্ত পদক্ষেপটি নিতে হবে।”

দলের খেলোয়াড়দের মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করলেন এই জার্মান কোচ,‘ সবার মধ্যে বোঝাপড়াটা দারুণ। লা মাজিয়া (বার্সেলোনার একাডেমি) বিশেষ কিছু। টানা দ্বিতীয় শিরোপা জয় হবে অবিশ্বাস্য। তাদের প্রতিদিনের মানসিকতা প্রশংসার দাবিদার। আমার জন্য ১১ জন খেলোয়াড় বেছে নেওয়া সহজ হবে না, কারণ কিছু খেলোয়াড় ফিরে এসেছে (চোট কাটিয়ে) এবং দলে অন্তর্ভুক্ত হতে চায়। সবাই খুব পেশাদার এবং আমার দলের এই দিকটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy