নারী টি২০ বিশ্বকাপ নিয়ে আশাবাদী সালমা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নারী টি২০ বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পর

2026-05-10T21:01:26+00:00
2026-05-10T21:01:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী টি২০ বিশ্বকাপ নিয়ে আশাবাদী সালমা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ৬২)
বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক সালমা খাতুন (ডানে)-ইন্টারনেট
X

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক সালমা খাতুন (ডানে)-ইন্টারনেট

নারী টি২০ বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় টুর্নামেন্টে দল ঘোষণার দিনে আত্মবিশ্বাসী কণ্ঠে তিন ম্যাচেই জয়ের লক্ষ্য জানালেন নারী নির্বাচক সালমা খাতুন।

রোববার দল ঘোষণার সংবাদ সম্মেলনে সালমা বলেন, বর্তমান স্কোয়াডের সামর্থ্যের ওপর তার পূর্ণ বিশ্বাস আছে। নির্বাচক বলেন, ‘আমি চাই (বিশ্বকাপে) আমরা যেন ভালোভাবে জিততে পারি। আমাদের ওই অ্যাবিলিটি আছে বলে আমার কাছে মনে হয়। আমি বিশ্বাস করি যে আমাদের মেয়েরা জিততে পারবে। আশা করি তিনটা ম্যাচ ইনশাল্লাহ জিতবে।’

সম্প্রতি নির্বাচক প্যানেলে যুক্ত হওয়া সাবেক অধিনায়ক সালমা জানান, নারী ক্রিকেটারদের কাছ থেকেও দারুণ ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। একজন সাবেক ক্রিকেটার হওয়ায় খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ ও বোঝাপড়াটা সহজ হচ্ছে বলেও মনে করেন তিনি।

সালমা আরও বলেন, “আমি যখন সিলেক্টর হয়েছি, সবাই খুব খুশি হয়েছে। যেহেতু প্লেয়ার ছিলাম, প্লেয়ার থেকে এখন সিলেক্টর হয়েছি; তো আমাদের মেয়েরা খুবই পজিটিভ রেসপন্স করেছে, ‘আপু একটা ভালো জায়গায় আসছেন, আমাদের জন্য খুব ভালো যে একজন ওমেন সিলেক্টর পেয়েছি’। খুব ভালো রেসপন্স পাচ্ছি মেয়েদের কাছ থেকে।”

খেলোয়াড়দের সমস্যার জায়গাগুলো নিয়েও তাদের সঙ্গে খোলামেলা কথা বলতে চান বলে জানান সালমা। তিনি আরও যোগ করেন, ‘সবাই আসবে এবং আমিও সবার কাছে যাওয়ার চেষ্টা করি যে কারো কোথাও প্রবলেম আছে কি না, জানার জন্য।’

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মে মাসের শেষ দিকে স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি২০ সিরিজ। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। এই সিরিজকে ২০২৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি২০ বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার (উইকেটরক্ষক), জুয়াইরিয়া ফেরদৌস ও তাজনেহার ইসলাম।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy