বিশ্বকাপ মাতাবেন এক বাংলাদেশিও

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এবারই প্রথম একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের অভিজ্ঞতা হতে যাচ্ছে আসন্ন ফুটবল বিশ্বকাপে। তিন স্বাগতিক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা

2026-05-10T21:27:23+00:00
2026-05-10T21:27:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ মাতাবেন এক বাংলাদেশিও
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ১২২)
ফুটবল বিশ্বকাপের ট্রফি-ফাইল ছবি
X

ফুটবল বিশ্বকাপের ট্রফি-ফাইল ছবি

এবারই প্রথম একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের অভিজ্ঞতা হতে যাচ্ছে আসন্ন ফুটবল বিশ্বকাপে। তিন স্বাগতিক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা করে পর্দা উঠবে ফুটবলের এই মহাযজ্ঞের। তিন দেশের একটিতে দেখা মিলবে একজন বাংলাদেশিরও। বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় দেবকে দেখা যাবে কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে।

আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপের প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবে সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম ও মূল পর্ব। যেখানে পারফরম করবে গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা। এ ছাড়া গান গাইবেন দেশটির দুই বিখ্যাত শিল্পী আলেহান্দ্রো ফের্নান্দেস ও বেলিন্দা।

পরদিন টরন্টোয় হবে কানাডা পর্বের প্রথম ম্যাচ, যেখানে স্বাগতিক দল মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠানে পারফরম করবেন দেশটির শিল্পী অ্যালাইস মোরিসেট, মাইকেল বাবল, অ্যালেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স ও সঞ্জয় দেব। শেষ পর্বে যুক্তরাষ্ট্রে উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ গায়িকা ও গীতিকার কেটি পেরি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy