মিরপুর টেস্টের অবস্থা এখন ফিফটি-ফিফটি বললেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

স্কোরকার্ড বলছে, বাংলাদেশ ৩৪ রানে এগিয়ে। তবে বাস্তবতা বলছে, এগিয়ে নেই কোনো দলই। তিন দিনে বেশ কয়েকবার লাগাম

2026-05-10T21:47:36+00:00
2026-05-10T21:56:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরপুর টেস্টের অবস্থা এখন ফিফটি-ফিফটি বললেন মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৯:৪৭ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৯:৫৬ পিএম  (ভিজিট : ১১৮)
বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ-ফাইল ছবি
X

বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ-ফাইল ছবি

স্কোরকার্ড বলছে, বাংলাদেশ ৩৪ রানে এগিয়ে। তবে বাস্তবতা বলছে, এগিয়ে নেই কোনো দলই। তিন দিনে বেশ কয়েকবার লাগাম হাত বদলের পর ম্যাচে এখন মোটামুটি ভারসাম্য। এই টেস্ট এখন কার্যত একটি করে ইনিংসের খেলা। সেখানে ২৯০-৩০০ রান করতে পারলে জিততে পারবে বাংলাদেশ, বিশ্বাস মেহেদী হাসান মিরাজের।

মিরপুর টেস্টে শক্ত অবস্থানে থেকে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তান পারেনি সেই দাপট ধরে রাখতে। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ৭ রান নিয়ে।

টেস্টের প্রথম দিনে দাপট ছিল বাংলাদেশের। দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তৃতীয় দিনে আবার বোলারদের হাত ধরে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে লিড এনে দেওয়ার নায়ক মিরাজ বললেন, এই প্রতিদ্বন্দ্বিতার মাঝেই মিশে আছে ক্রিকেটের মজা।

“টেস্ট ক্রিকেটের এটাই সৌন্দর্য। অনেক সময় আমরা ভালো করব, অনেক সময় খারাপ করব। ঘুরে দাঁড়ানোর সুযোগ সবসময়ই থাকে। আমরা একটা সময় ব্যাটিংয়ে ভালো করছিলাম। আবার আমাদের উইকেট পড়ে গিয়েছে। ওরা এক উইকেটে ২০০ করেছে, তারপরে কিন্তু আবার ২০ রানের ভিতর চার উইকেট পড়ে গিয়েছে। আবার জুটি গড়েছে গড়েছে।”

“টেস্ট ক্রিকেটে এরকমই চিত্রই থাকে। যারা ভুল কম করবে, তারাই এগিয়ে থাকবে। আমার কাছে মনে হয় যে আমাদের কিছু কিছু জায়গায় ভুল ছিল। তবে আমরা এসব সামলে নিয়েছি মানসিকভাবে।”

এখণ সামলানোর দায়িত্ব ব্যাটসম্যানদের। ম্যাচে এখনও তিনটি ফলাফলই সম্ভব। মিরাজ বললেন, চতুর্থ দিনে দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে ব্যাটসম্যানদের।

“এখনও দুই দিন বাকি আছে। ফলাফলৃএখনও অবশ্যই ফিফটি-ফিফটি পরিস্থিতিতে আছে। কারণ আমরা অনেক বেশি লিড পাইনি এবং অবশ্যই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। কারণ, কে জানেৃ. মিরপুরে কত রান নিরাপদ, এটা আপনি বলতে পারবেন না। ন্যূনতম যেন একটা রান করতে পারি, যেটা আমরা বোলাররা ডিফেন্ড করতে পারি।”

সেই রান কত হতে পারে, ধারণা দিলেন মিরাজ। উইকেট যে ক্রমেই ব্যাটিং প্রতিকূল হতে থাকবে, আবারও তা তুলে ধরলেন এই অলরাউন্ডার।

“আমার কাছে মনে হয় যে, প্রায় ২৯০-৩০০ রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে। চার-পাঁচ নাম্বার দিনে অনেক কঠিন হবে (ব্যাট করা)। আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যানের এই দায়িত্ব নিয়ে খেলতে হবে।”

“আমার মনে হয়, তিনটা দিন ভালো উইকেট ছিল এবং খুবই ভালো উইকেট। এখনো উইকেট ভালো আছে। কিন্তু চার ও পাঁচ নাম্বার দিনে তো একটু কঠিন হবেই। কারণ একটা উইকেটে টানা খেলা হচ্ছে। দুই ইনিংস হয়েছে। ওইটুকু দায়িত্ব নিয়ে ব্যাটসম্যানদের খেলতে হবে।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy