ইচ্ছাকৃতভাবে ‘জামায়াত’ ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন

অনলাইন ডেস্ক

জাতীয়

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি বলেছেন, ‘‘আমি একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই — আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।

2026-05-11T09:58:47+00:00
2026-05-11T09:58:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিষ্কারভাবে বলতে চাই—আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত নই: পপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৫৮ এএম   (ভিজিট : ১২৪)
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি
X

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি বলেছেন, ‘‘আমি একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই — আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তবে অনেক দিন ধরেই লক্ষ্য করছি, কিছু মানুষ আমাকে ইচ্ছাকৃতভাবে ‘জামায়াত’ ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। আমার প্রশ্ন হলো—কেন শুধু এই একটিই ট্যাগ?’’

রবিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন উম্মে কুলসুম পপি। তিনি বলেন, ‘বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি বা অন্য কোনো দলের ট্যাগ কেন নয়? তাহলে কি এর কারণ শুধু আমার পর্দা করা, ভদ্রভাবে চলাফেরা করা কিংবা নিজের মূল্যবোধ মেনে চলা? বাংলাদেশে কেউ পর্দা করলেই কি তাকে কোনো নির্দিষ্ট দলের মানুষ ভেবে নিতে হবে?’

তিনি আরও বলেন, ‘যারা এভাবে না জেনে, না বুঝে মানুষকে ট্যাগ দেন, তাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই—আমি ভালো কাজের প্রশংসা করি এবং করবো, অন্যায়ের সমালোচনা করি এবং করবো; সে ব্যক্তি বা দল যেই হোক না কেন।’

একজন সচেতন নাগরিক হিসেবে এটা তার দায়িত্ব উল্লেখ করে উম্মে কুলসুম পপি বলেন, ‘নিজের বিবেককে কখনো বন্দি করে রাখতে চাই না। সবার জন্য দোয়া রইল। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার এবং মানুষকে সম্মান করার তৌফিক দান করুন। আমিন।’




  বিষয়:   জনপ্রিয়  কনটেন্ট ক্রিয়েটর  জামায়াত 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy