দেশে হাম আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

সারাদেশেগত ২৪ ঘণ্টায়হামের উপসর্গে আরো ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৫৯

2026-05-11T16:30:05+00:00
2026-05-11T16:30:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে হাম আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৬৯)
হামের উপসর্গে আরো ছয় জনের মৃত্যু হয়েছে
X

হামের উপসর্গে আরো ছয় জনের মৃত্যু হয়েছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৫৯ জন। এর মধ্যে নিশ্চিত হামরোগী ১১৮ জন এবং সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৪১ জন।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ছয় হাজার ৯৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ছয় জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৬৫ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy