শিকড়ে ফিরে গেলেন আমিনুল

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দেশসেরা অন্যতম গোলকিপার আমিনুল হক। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক আসরে জিতেছেন অসংখ্য ট্রফি। খেলোয়াড়ী জীবন শেষে রাজনীতিতে নাম লিখিয়েও

2026-05-11T20:22:47+00:00
2026-05-11T20:22:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিকড়ে ফিরে গেলেন আমিনুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৩১)
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
X

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

দেশসেরা অন্যতম গোলকিপার আমিনুল হক। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক আসরে জিতেছেন অসংখ্য ট্রফি। খেলোয়াড়ী জীবন শেষে রাজনীতিতে নাম লিখিয়েও সফল। বর্তমানে ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে কাজ করছেন। ব্যস্ততার মাঝেও নিজের শিকড়ের কথা ভোলেননি। 

মিরপুর সিটি ক্লাব থেকে শুরুটা হয়েছিল তার। এই সময়ে এসে সেই ক্লাব ফুটবল,দাবা ও ক্রিকেটে সাফল্য পেয়েছে। তাই সেই ক্লাব নিয়ে করলেন স্মৃতিচারণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল হক লিখেছেন, ‘মিরপুর সিটি ক্লাব আমার খেলোয়াড়ি জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ক্লাব থেকেই আমার ফুটবলে হাতেখড়ি, যা আমাকে দেশের সর্বোচ্চ পর্যায়ে খেলার এবং দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ এনে দিয়েছিল। আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে এই ক্লাবের অবদান অনস্বীকার্য।’

এরপর বললেন,‘আজ মিরপুর সিটি ক্লাবকে ফুটবল, ক্রিকেট ও দাবা—তিনটি খেলাতেই দেশের শীর্ষ লিগে উন্নীত হতে দেখে আমি সত্যিই গর্বিত। এই অসাধারণ অর্জনের জন্য ক্লাবের সকল খেলোয়াড়, স্টাফ ও কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন।’

তার আশা, ‘আমি আশা করি, সামনের দিনগুলোতেও মিরপুর সিটি ক্লাব তাদের এই উচ্চ মান ও সাফল্যের ধারা বজায় রাখবে, ইনশাআল্লাহ।’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy