মালদ্বীপের টুর্নামেন্টে রোনান সুলিভানকে চায় বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। ১ থেকে ১০ জুন পর্যন্ত

2026-05-11T20:26:35+00:00
2026-05-11T20:26:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মালদ্বীপের টুর্নামেন্টে রোনান সুলিভানকে চায় বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৪৩)
রোনান সুলিভান।
X

রোনান সুলিভান।

মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। ১ থেকে ১০ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই আসরের অন্য দুই দল পাকিস্তান ও আফগানিস্তান।

শুরুতে এই টুর্নামেন্টে অলিম্পিক দল পাঠানোর পরিকল্পনা ছিল। তবে পরে আয়োজকদের অনুরোধে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বাফুফে। আর সেই দলে অন্যদের মতোই যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানকে খুব করে চাইছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

দিন কয়েক আগে কোচ মারুফুল হক বাফুফের সঙ্গে প্রাথমিক দল নিয়ে আলোচনা করেছেন। একই সময়ে দুটি জাতীয় দলের কার্যক্রম থাকায় খেলোয়াড়দেরও ভাগ করে নিতে হচ্ছে। তবে সান মারিনোর বিপক্ষে দলে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা থাকছেন। অন্যদিকে মালদ্বীপে যাওয়া দলটি হবে তুলনামূলক তরুণ্যনির্ভর।

প্রাথমিক দলে রাখা হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় রোনান সুলিভানকে। এছাড়া আরও কয়েকজন প্রবাসী ফুটবলারও আছেন বিবেচনায়। তবে রোনানকে নিয়েই জটিলতা দেখা দিয়েছে। বয়সভিত্তিক সাফে ভালো পারফরম্যান্সের পর বাফুফে চাইছে বাংলাদেশি বংশোদ্ভূত এই স্ট্রাইকার মালদ্বীপের টুর্নামেন্টেও খেলুক। কিন্তু ওই সময়ে পরীক্ষা থাকায় বাংলাদেশের হয়ে খেলতে অনাগ্রহী রোনান।

এ নিয়ে বাফুফের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও তাকে দলে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এ প্রসঙ্গে মালদ্বীপ টুর্নামেন্টের ম্যানেজার শাহীন হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা তো মানসম্মত খেলোয়াড় দলে চাই। রোনান সুলিভানকে চাওয়া হয়েছে। যতদূর শুনেছি, পরীক্ষার কারণে তাকে না পাওয়ার সম্ভাবনা আছে। তবে তাকে পাওয়ার চেষ্টা চলছে বলে জানি। এছাড়া যেসব প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে, তাদের নেওয়ার সুযোগ আছে। যেমন তানিন শালিককে পাওয়া যাবে, আরহাম নেই। আমরা চাই ভালো দল নিয়ে মালদ্বীপে ভালো করতে।’

আগামী ২৪ মে থেকে মারুফুল হকের অধীনে ফর্টিসের মাঠে দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। কয়েক দিনের মধ্যেই দলও ঘোষণা করা হবে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy