১৭৯ রানের লিড বাংলাদেশের, শেষ দিনে রোমাঞ্চের হাতছনি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

মিরপুর টেস্টে সোমবার চতুর্থ দিনের সকালে বাংলাদেশের দুই ওপেনার সুবিধা করতে পারেননি। তবে নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকের জুটিতে

2026-05-11T20:31:34+00:00
2026-05-11T20:31:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৭৯ রানের লিড বাংলাদেশের, শেষ দিনে রোমাঞ্চের হাতছনি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৪১)
মিরপুর টেস্টে সোমবার চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরির দেখা মুমমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত-ইন্টারনেট
X

মিরপুর টেস্টে সোমবার চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরির দেখা মুমমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত-ইন্টারনেট

মিরপুর টেস্টে সোমবার চতুর্থ দিনের সকালে বাংলাদেশের দুই ওপেনার সুবিধা করতে পারেননি। তবে নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা। বড় সংগ্রহের পথে হাঁটতে থাকা বাংলাদেশের সামনে বাধা হয়ে আসে বৃষ্টি। তাতে দিনের দ্বিতীয় সেশন পুরোটাই ভেসে গেছে। চা বিরতির পর খেলা শুরু হলেও আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। ফলে ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে।

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫২ রান। ৭ উইকেট হাতে নিয়ে টাইগারদের লিড এখন ১৭৯ রানের। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান, আর পাকিস্তান অলআউট হয়েছিল ৩৮৬ রানে।

প্রথম সেশনটা ভালোভাবে শেষ করার পর ড্রেসিং রুমে নিশ্চয়ই নানা সমীকরণ শুরু হয়েছিল। কত রান লাগবে জয়ের জন্য, কতক্ষণ ব্যাট করবে দল, কত দ্রুত রান তুলতে হবে। কিন্তু সব হিসাব-নিকাশে আক্ষরিক অর্থেই জল ঢেলে দিল বৃষ্টি। ভেসে গেল গোটা একটি সেশন। দিনের শেষ ভাগে আলোকস্বল্পতায় ভেস্তে গেল আরও অনেক ওভার। লাঞ্চ বিরতির সময় উজ্জ্বল হয়ে ওঠা সম্ভাবনার ছবিটা তাই ম্লান হয়ে গেল দিন শেষে।

মিরপুর টেস্টের চতুর্থ দিনে খেলা হতে পেরেছে মাত্র ৪৮.৪ ওভার। বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫২। প্রথম ইনিংসের লিড মিলিয়ে এগিয়ে তারা এখন ১৭৯ রানে। নিরাপদ ঠিকানায় পৌঁছতে হলে শেষ দিনে অন্তত এক সেশন ব্যাটিং তো করতেই হবে। সেক্ষেত্রে ম্যাচ জয়ের আশাও কমে আসবে অনেকটাই।

ব্যাটিং যতটুকু হয়েছে এ দিন, প্রথম ইনিংসের দুই নায়কই দলকে টেনে নেন আবার। ম্যাচে দ্বিতীয়বার শতরানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। প্রথম ইনিংসে ৯১ রানের পর এবার দুই দফায় জীবন পেয়ে ৫৬ রানে আউট হন মুমিনুল। সেই ইনিংসের সেঞ্চুরিয়ান শান্ত এবার অপরাজিত ৫৮ রানে।

সকালে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। দুই ওপেনার ব্যর্থ আবারও। অস্বস্তিময় ব্যাটিংয়ের পর মোহাম্মাদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে যান মাহমুদুল হাসান জয় (২৬ বলে ৫)। হাসান আলির বাড়তি লাফানো বলে গালিতে ধরা পড়েন সাদমান ইসলাম (২২ বলে ১০)।


২৩ রানে ২ উইকেট হারানোর পর আবার দলকে নির্ভরতা জোগান মুমিনুল ও শান্ত। উইকেট তখন বেশ কঠিনই মনে হচ্ছিল ব্যাটিংয়ের জন্য। কিছু ডেলিভারি বাড়তি লাফাচ্ছিল, মুভমেন্টও কিছু ছিল। তবে দারুণ ফর্মে থাকা শান্ত শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী। দারুণ কয়েকটি শট খেলে চাপ সরিয়ে দেন তিনি। মুমিনুল শুরুতে সতর্ক থাকার পর ক্রমে ছন্দ খুঁজে পান।

২ উইকেটে ৯৩ রান নিয়ে লাঞ্চে পায় বাংলাদেশ। এরপরই তুমুল বৃষ্টি। মাঠ থেকে শুরু করে স্টেডিয়ামের চারপাশ যেন ভেসে যায়। তবে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় বৃষ্টি থামার পর খেলা শুরু হয়ে যায় দ্রুতই। মুমিনুলের ফিফটি আসে ১০৫ বলে। দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার টেস্ট রানও পূর্ণ হয় তখনই। একটু পরই বিদায় নেন তিনি শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে।

এরপর শান্ত ও মুশফিকুর রহিমের জুটি জমে ওঠার মুখে আলোকস্বল্পতায় শেষ হয়ে যায় খেলা। আজ মঙ্গলবার শেষ ও পঞ্চম দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে।
সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪১৩

পাকিস্তান প্রথম ইনিংস: ৩৮৬

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৫০.৩ ওভারে ১৫২/৩ (আগের দিন ৭/০) (জয় ৫, সাদমান ১০, মুমিনুল ৫৬, শান্ত ৫৮*, মুশফিক ১৬*; আফ্রিদি ১২-২-৩৯-১, আব্বাস ১৪-৩-৩৫-১, হাসান ১১.৩-২-২৩-১, সালমান ৫-০-১৮-০, হাসান ৮-০-৩২-০)।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy