বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড- অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসত্রয়ীর কেউ অনুমিতভাবেই আসছেন না বাংলাদেশ সফরে। কামিন্সের বদলে

2026-05-11T20:50:07+00:00
2026-05-11T20:50:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ২৬)
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
X

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড- অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসত্রয়ীর কেউ অনুমিতভাবেই আসছেন না বাংলাদেশ সফরে। কামিন্সের বদলে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ওয়ানডে সিরিজে নতুন মুখ পেস বোলিং অলরাউন্ডার লিয়াম স্কট, টি২০ সিরিজের দলে বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস।

চোট সমস্যা না থাকলেও টি২০ সিরিজের দলে জায়গা পাননি গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস। দুই অভিজ্ঞ অলরাউন্ডারকে বাদ দেওয়া হয়েছে বলেই ধরে নেওয়া যায়। ওয়ানডে থেকে অবসর নিয়েছেন দুজনই। ওয়ানডে থেকে অবসর নেওয়া স্টিভেন স্মিথকেও রাখা হয়নি টি২০ দলে। গত বিশ্বকাপে বদলি হিসেবে দলে জায়গা পেলেও ম্যাচ খেলরার সুযোগ তিনি পাননি।

আগামী মাসের এই বাংলাদেশ সফরের ঠিক আগে এই মাসের শেষে পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পেসত্রয়ী থাকছেন না সেখানেও। নেতৃত্বে যথারীতি মার্শ। ওই সিরিজের দলে নতুন মুখ ব্যাটসম্যান অলিভার পিক। আর  এই বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন তিনি। বিশ্বকাপে দলের শেষ দুই ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার নতুন প্রজন্মের দারুণ প্রতিভাবান ব্যাটসম্যান মনে করা হয় তাকে। ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু করতে না পারলেও মূলত প্রতিভার কারণেই সুযোগ পেলেন ১৯ বছর বয়সি ব্যাটসম্যান। বাংলাদেশ সফরের দলে অবশ্য তাকে রাখা হয়নি।

আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে পড়া কলকাতা নাইট রাইডার্সের ক্যামেরন গ্রিন ও লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের জশ ইংলিস আছেন দুই সফরের দলেই। আইপিএলের প্লে-অফে দল টিকে আছে বলে পাকিস্তান সফরের দলে নেই ট্র্যাভিস হেড, কুপার কনোলি, বেন ডোয়ার্শাস ও জেভিয়ার বার্টলেট। তবে বাংলাদেশ সফরে আছেন চারজনই।

ডোয়ার্শাস অবশ্য থাকবেন শুধু ওয়ানডে সিরিজে। টি২০ সিরিজে তার জায়গায় থাকছেন আরেক বাঁহাতি পেসার স্পেন্সার জনসন। পাকিস্তান সুপার লিগে দারুণ পারফর্ম করে টি২০ দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার অ্যারন হার্ডি।

ওয়ানডে দলের নতুন মুখ লিয়াম স্কট ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণেই নিয়মিত পারফর্ম করে আসছেন। ২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ওয়ানডে কাপের সেরা ক্রিকেটার ছিলেন তিনি, এই মৌসুমে ছিলেন শেফিল্ড শিল্ডের সেরা ক্রিকেটার। এবারের বিগ ব্যাশে দ্বিতীয় সেরা ক্রিকেটার ছিলেন ২৫ বছর বয়সি এই অলরাউন্ডার।

৭টি ওয়ানডে খেলা পেসার বিলি স্ট্যানলেক ৭ বছর পর ফিরেছেন ওয়ানডে দলে। তবে তিনি আছেন শুধু পাকিস্তান সফরে। স্পিনিং অলরাউন্ডার ম্যাথু শর্টও আছেন পাকিস্তান সফরে। পাকিস্তানে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ৩০ মে, ২ জুন ও ৪ জুন। বাংলাদেশে ওয়ানডে সিরিজে তিন ম্যাচ মিরপুরে ৯, ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি২০ সিরিজ ১৭, ১৯ ও ২১ জুন।

পাকিস্তানে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স কেয়ারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, ম্যাথু শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জ্যাম্পা।

বাংলাদেশে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনলি, বেন ডোয়ার্শাস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।

বাংলাদেশে টি২০ সিরিজের অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জ্যাম্পা।

বাংলাদেশে আসছেন না কামিন্স-স্টার্ক-হেইজেলউড, বাদ পড়েছেন ম্যাক্সওয়েল ও স্টয়নিস।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy