বাংলাদেশের বিপক্ষে সিলেটে কি ফিরবেন বাবর আজম?

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাম হাঁটুর অস্বস্তিবোধের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি বাবর আজম। দ্বিতীয় টেস্টে কি ফিরবেন তিনি? পাকিস্তানের

2026-05-11T21:07:30+00:00
2026-05-11T21:07:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের বিপক্ষে সিলেটে কি ফিরবেন বাবর আজম?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ২৪)
পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম-ফাইল ছবি
X

পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম-ফাইল ছবি

বাম হাঁটুর অস্বস্তিবোধের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি বাবর আজম। দ্বিতীয় টেস্টে কি ফিরবেন তিনি? পাকিস্তানের সাবেক অধিনায়ককে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার ফেরার জোর সম্ভাবনা রয়েছে।

পিএসএলে পেশোয়ার জালমির অধিনায়ক শিরোপা জেতার পর বাংলাদেশে পা রাখেন। ৫৮৮ রান করে টুর্নামেন্টের শীর্ষ ব্যাটার হিসেবে ঢাকায় এসেছিলেন তিনি। মিরপুরে প্রথম ম্যাচ শুরুর আগের দিন ছিটকে যান হাঁটুর ব্যথা নিয়ে। তবে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দ্রুত সুস্থ হয়ে উঠেছেন ডানহাতি ব্যাটার। স্কোয়াডের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ব্যাটিং কোচ আসাদ শফিকের তত্ত্বাবধানে একটি লম্বা ব্যাটিং সেশনে যোগ দেন বাবর। এসময় দলের ফিজিওথেরাপিস্ট ও ট্রেইনাররা তাকে পর্যবেক্ষণ করেন। অনুশীলন চলাকালে বাবরের মাঝে কোনো অস্বস্তিবোধ লক্ষ করা যায়নি। বিটুইন দ্য উইকেটে স্বাচ্ছন্দ্যে রানিং ড্রিলও করেছেন। তার পুনর্বাসনে ইতিবাচক অগ্রগতির আভাস মিলেছে।

আগামী ১৬ থেকে ২০ মে পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। টিম কর্মকর্তারা বলেছেন, ইনজুরি গুরুতর না হলেও পূর্বসর্তকতামূলক পদক্ষেপ হিসেবে বাবরকে প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। আরও জানা গেছে, তিনি একাদশ থেকে বাদ না দিতে অনুরোধ করেছিলেন। তবে টিম ম্যানেজমেন্ট অন্য সিদ্ধান্ত নেয়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy