বাবার মৃত্যুর দিনে বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগপ্রবণ ফ্লিক

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাবার মৃত্যুর শোক পাথর চাপা দিয়ে ডাগআউটে দাঁড়িয়েছিলেন হানসি ফ্লিক। কয়েক ঘণ্টা পরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনাকে

2026-05-11T21:19:27+00:00
2026-05-11T21:19:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবার মৃত্যুর দিনে বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগপ্রবণ ফ্লিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:১৯ পিএম   (ভিজিট : ২২)
লা লিগায় ২৯তম শিরোপা জয় করায় কোচ হান্সি ফ্লিককে মাথায় তুলে উৎসব করছে বার্সেলোনার ফুটবলাররা-ইন্টারনেট
X

লা লিগায় ২৯তম শিরোপা জয় করায় কোচ হান্সি ফ্লিককে মাথায় তুলে উৎসব করছে বার্সেলোনার ফুটবলাররা-ইন্টারনেট

বাবার মৃত্যুর শোক পাথর চাপা দিয়ে ডাগআউটে দাঁড়িয়েছিলেন হানসি ফ্লিক। কয়েক ঘণ্টা পরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনাকে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা জেতালেন এই জার্মান কোচ। ক্ল্যাসিকো জয়ের পর ফ্লিক জানালেন, দিনটি তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রিয়ালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর আবেগ ধরে রাখতে পারেননি ফ্লিক। কৃতজ্ঞতা জানিয়েছেন শিষ্যদের প্রতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি গর্বিত। এই দিনটি আমি কখনো ভুলব না। শিরোপা জিতে আমি খুব খুশি, আর স্টেডিয়ামের পরিবেশও ছিল অবিশ্বাস্য।’

বাবার মৃত্যুর খবরটি দলের সঙ্গে শেয়ার করা নিয়ে দ্বিধায় ছিলেন ফ্লিক। তিনি বলেন, ‘সকালে মা ফোন করে জানালেন বাবা আর নেই। ভাবছিলাম খবরটি কি লুকিয়ে রাখব নাকি দলকে জানাব? এই দলটা তো আমার কাছে একটা পরিবারের মতো। শেষ পর্যন্ত খেলোয়াড়দের সব খুলে বললাম। এরপর তারা মাঠে যা করেছে, তা ছিল অবিশ্বাস্য। আমি এই মুহূর্তটি কখনো ভুলব না।’

ম্যাচ শেষে খেলোয়াড়রা তাকে মাথার ওপর তুলে উদযাপনে মাতেন। ফ্লিক জানান, কোনো স্টেডিয়ামে এর আগে কখনো এত ভালোবাসা পাননি তিনি। লা লিগার শিরোপা নিশ্চিত হলেও লক্ষ্য এখনই ফুরিয়ে যাচ্ছে না বার্সার। লিগের বাকি তিন ম্যাচে ১০০ পয়েন্টের রেকর্ড স্পর্শ করতে চান ফ্লিক। তবে তার বড় লক্ষ্য আগামী মৌসুম। ১১ বছরের অপেক্ষা ফুরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ন্যু ক্যাম্পে ফেরাতে চান তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তা আরও এক বছর বাড়াতে পারেন ফ্লিক। নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে আমি সঠিক সময়ে সঠিক জায়গাতেই আছি। আমরা সবাই এই ক্লাবের জন্য আরও বেশি কিছু দিতে চাই। আমি জানি বার্সেলোনার সবাই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। পরের মৌসুমে আমরা সেই লক্ষ্য পূরণের চেষ্টা করব।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy