রিয়ালে ফেরার ‘শর্ত’ নিয়ে মুখ খুললেন মরিনহো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচ জানিয়েছেন, স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার কোনো

2026-05-11T21:31:36+00:00
2026-05-11T21:31:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিয়ালে ফেরার ‘শর্ত’ নিয়ে মুখ খুললেন মরিনহো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ৩৪)
হোসে মরিনহো
X

হোসে মরিনহো

রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচ জানিয়েছেন, স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়েছিল, রিয়াল মাদ্রিদে ফিরতে বেশ কিছু শর্তও নাকি দিয়েছেন মরিনহো। তবে সংবাদ সম্মেলনে এসব খবরকে ‘জল্পনা’ বলে উড়িয়ে দেন তিনি। মরিনহো বলেন, ‘দাবি-দাওয়া বা বৈঠক নিয়ে যেসব গল্প ছড়িয়েছে, সেগুলো কেবল গুঞ্জন।’

বর্তমানে বেনফিকার দায়িত্বে থাকা এই কোচ জানান, মৌসুমের শেষ ম্যাচের আগে তিনি কোনো ক্লাবের সঙ্গে আলোচনা করবেন না। তার চুক্তিতে একটি বিশেষ ধারা রয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে কোনো আর্থিক জরিমানা ছাড়াই ক্লাব ছাড়তে পারবেন। মরিনহো বলেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।

এস্তোরিলের বিপক্ষে শেষ ম্যাচের আগে হবেও না। এরপর এক সপ্তাহ সময় থাকবে, তখন চাইলে যেকোনো ক্লাবের সঙ্গে কথা বলতে পারব।’

এদিকে পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি, মরিনহোকে ধরে রাখতে কাজ করছে বেনফিকা। ক্লাব সভাপতি রুই কস্তা নাকি মরিনহোর প্রকল্পে পূর্ণ সমর্থন দিচ্ছেন। তবে সব অস্বীকারের পরও রিয়াল মাদ্রিদের সঙ্গে মরিনহোর নাম জড়িয়ে আলোচনা থামছে না। কঠিন এক মৌসুমের পর ড্রেসিংরুমে নিয়ন্ত্রণ ফেরাতে অভিজ্ঞ ও ব্যক্তিত্বসম্পন্ন কোচ খুঁজছে রিয়াল। সেই তালিকায় এখনো অন্যতম বড় নাম মরিনহো।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy