ইতিহাসের সবচেয়ে বড় ভিএআর মুহূর্তে রক্ষা পেয়েছে আর্সেনাল!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে আর্সেনাল। ওয়েস্ট হ্যামের মাঠে যোগ করা সময়ের শেষদিকে

2026-05-11T21:50:21+00:00
2026-05-11T21:50:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইতিহাসের সবচেয়ে বড় ভিএআর মুহূর্তে রক্ষা পেয়েছে আর্সেনাল!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৫০ পিএম   (ভিজিট : ৩১)
আর্সেনাল ও ওয়েস্টহ্যামের মধ্যকার ম্যাচের ওই সময়ের মুহূর্তের ছবি।
X

আর্সেনাল ও ওয়েস্টহ্যামের মধ্যকার ম্যাচের ওই সময়ের মুহূর্তের ছবি।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে আর্সেনাল। ওয়েস্ট হ্যামের মাঠে যোগ করা সময়ের শেষদিকে গোল হজম করেও শেষ পর্যন্ত ভিএআরের কল্যাণে পয়েন্ট হারানোর বিপদ থেকে রক্ষা পেয়েছে মিকেল আর্তেতার দল। ১-০ গোলে গানারদের জয়ের পর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিল তো একে প্রিমিয়ার লিগের ইতিহাসে ভিএআরের সবচেয়ে বড় মুহূর্ত হিসেবেই ঘোষণা দিয়েছেন।

লন্ডন স্টেডিয়ামে ম্যাচের ৯৫ মিনিটে কর্নার থেকে বল পেয়ে জালে জড়ান ক্যালাম উইলসন। তাতে মনে হচ্ছিল, আর্সেনালের হাত ফসকে যাচ্ছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। তেমনটা হলে শিরোপা দৌড়ে আবারও এগিয়ে যেত ম্যানচেস্টার সিটি। কিন্তু গোলের পরপরই প্রতিবাদ শুরু করেন আর্সেনাল খেলোয়াড়রা। যার নেতৃত্বে ছিলেন গোলরক্ষক ডেভিড রায়া। রিপ্লেতে দেখা যায়, বল ধরতে যাওয়ার সময় ওয়েস্ট হ্যাম ফরোয়ার্ড পাবলোর বাধায় রায়ার হাত আটকে যায়। এরপরই বল গিয়ে পৌঁছায় উইলসনের কাছে।

দীর্ঘ সময় পর্যালোচনার পর ভিএআর কর্মকর্তা ড্যারেন ইংল্যান্ড অন-ফিল্ড রেফারি ক্রিস কাভানাহকে মনিটরে গিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেন। পরে গোল বাতিল করেন রেফারি। স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দিতে গিয়ে গ্যারি নেভিল পরে বলেছেন, ‘প্রিমিয়ার লিগে ভিএআরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় মুহূর্ত।’

আর শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। ম্যাচের ৮৪ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। নেভিল আরও বলেছেন, ‘আর্সেনাল যদি শেষ পর্যন্ত শিরোপা জেতে, তাহলে এই ম্যাচটাই সবচেয়ে বেশি মনে রাখা হবে। এটি এমন এক ম্যাচ, যা লোককাহিনির অংশ হয়ে যাবে। কারণ, ২২ বছর পর ক্লাবটির প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার পথে এটি বিশাল এক পদক্ষেপ।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy