পাকিস্তানকে ২৬০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ১৭৯ রানে এগিয়ে থাকা টাইগাররা পঞ্চম দিনে

2026-05-11T22:03:32+00:00
2026-05-11T22:03:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকিস্তানকে ২৬০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ৪৮)
মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল
X

মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ১৭৯ রানে এগিয়ে থাকা টাইগাররা পঞ্চম দিনে আরও ২০ থেকে ২৫ ওভার ব্যাটিং করে পাকিস্তানকে অন্তত ২৬০ রানের লক্ষ্য দিতে চায়। মঙ্গলবার ম্যাচের শেষ দিনে বোলারদের জন্য অন্তত ৭০-৭৫ ওভার সময় হাতে রাখাই এখন স্বাগতিকদের প্রধান লক্ষ্য।

আলোকস্বল্পতায় চতুর্থ দিনের খেলা আগেভাগে বন্ধ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস থেমেছিল ৩৮৬ রানে।  বর্তমানে বাংলাদেশের লিড রয়েছে ১৭৯ রানের।

জয়ের জন্য প্রয়োজনীয় ২৬০ রানের লক্ষ্য নির্ধারণ করতে শেষ দিনে বাংলাদেশকে আরও অন্তত ৮১ রান যোগ করতে হবে। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ আশরাফুল দলের পরিকল্পনা পরিষ্কার করেছেন। তিনি বলেন, আমরা যদি আরও ২০-২৫ ওভার ব্যাটিং করে পাকিস্তানকে ২৬০ রানের মতো লক্ষ্য দিতে পারি, তবে ইনশাআল্লাহ জেতা সম্ভব। আমাদের স্পিন ও পেস অ্যাটাকের ওপর আমার পূর্ণ আস্থা আছে।

আশরাফুল মনে করেন, পঞ্চম দিনে আবহাওয়া ভালো থাকলে মোট ৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। বোলাররা যদি ৭০ থেকে ৭৫ ওভার বোলিং করার সুযোগ পায়, তবে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে এই ম্যাচ জেতা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

উইকেটে এখনও বোলারদের জন্য কিছুটা সহায়তা রয়েছে উল্লেখ করে ব্যাটিং কোচ জানান যে, যাদের টেকনিক ভালো কেবল তারাই টিকে থাকতে পারছে। তিনি সতর্ক করে বলেন, অতীতে অনেক সময় প্রথম ইনিংসে বড় স্কোর করেও তৃতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে না পারায় ইতিবাচক ফল হাতছাড়া হয়েছে। তাই বাংলাদেশ দেখেশুনে খেলে নিজেদের লিডকে নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ দল কি অত্যন্ত ধীরগতিতে খেলছে; এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, টেস্ট ক্রিকেটের চাহিদা মেনেই দল ব্যাটিং করছে। এখন সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে মঙ্গলবার সকালের সেশন এবং আবহাওয়া।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy