ইসরাইলি হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক

জাতীয়

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে। তারা হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম নাহিদ। দুই রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

2026-05-12T09:45:38+00:00
2026-05-12T09:45:38+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ইসরাইলি হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৪৫ এএম   (ভিজিট : ৫১)
শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম-ফাইল ছবি
X

শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম-ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে। তারা হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম নাহিদ। দুই রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত শোক বার্তায় মৃত দুজনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। 

পাশাপাশি লেবাননে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার কার্যক্রম সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বলে জানিয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বর্তমানে ওই দুজনের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত জানিয়েছে, ১১ মে, দুপুর প্রায় ১২টায় লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে জেলার যেন্দিন এলাকায় নিজ আবাসস্থলে ইসরায়েলি বিমান হামলায় ওই দুই প্রবাসী ইন্তেকাল করেন। 

দূতাবাস জানায় নিহত শফিকুল ইসলামের পিতা আফসার আলী ও মাতা আজেয়া খাতুন। তার বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে। অপর নিহত নাহিদুল ইসলামের পিতা মো. আব্দুল কাদের ও মাতা নুরুন্নাহার খাতুন। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনির কাদাকাটিতে।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।




  বিষয়:   লেবানন  ইসরায়েলি  বাংলাদেশি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy