কাতার বিশ্বকাপ জয়ী ৬ তারকা খেলোয়াড় নেই আর্জেন্টিনার দলে

অনলাইন ডেস্ক

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা

2026-05-12T10:01:38+00:00
2026-06-04T12:46:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাতার বিশ্বকাপ জয়ী ৬ তারকা খেলোয়াড় নেই আর্জেন্টিনার দলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:০১ এএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ১২:৪৬ পিএম  (ভিজিট : ৮৬)
কোলাজ ছবি
X

কোলাজ ছবি

২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াডের অন্তত ছয়জন তারকা ফুটবলার জায়গা পাননি এই তালিকায়। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত প্রাথমিক দলে বড় চমক হয়ে এসেছে পাওলো দিবালার বাদ পড়া।

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে। সেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিয়েছে। 

তবে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী ২৬ সদস্যের স্কোয়াড থেকে অন্তত ছয়জন এবার প্রাথমিক দলেই জায়গা পাননি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় আনহেল দি মারিয়ার অনুপস্থিতি আগেই নিশ্চিত ছিল। এছাড়া বাদ পড়েছেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি, চোটে থাকা ডিফেন্ডার হুয়ান ফয়েথ, মিডফিল্ডার পাপু গোমেজ, ফরোয়ার্ড আনহেল কোরেয়া ও পাওলো দিবালা।

বিশেষ করে দিবালার বাদ পড়াকে বড় ধাক্কা হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা। জাতীয় দলে দীর্ঘদিন ধরেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসছিলেন তিনি। তবে এবার প্রাথমিক দলেও জায়গা না পাওয়ায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্কালোনির দলে ২২ জন ফুটবলারের জায়গা প্রায় নিশ্চিত। এই তালিকায় রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও অধিনায়ক লিওনেল মেসির মতো তারকারা।

এ ছাড়া দলে আছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস পাস, হোসে লোপেজ ও নিকোলাস গনসালেস।

সবকিছু ঠিক থাকলে চূড়ান্ত স্কোয়াডে এখনো মাত্র চারটি জায়গা খালি রয়েছে। ইনজুরি বা শেষ মুহূর্তের কোনো পরিবর্তন না হলে স্কালোনি বড় কোনো চমক দেবেন না বলেই ধারণা করা হচ্ছে।




  বিষয়:   বিশ্বকাপ  ফুটবল  আর্জেন্টিনা 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy