নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

নড়াইল প্রতিনিধি

স্বাস্থ্য

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নার্স

2026-05-12T12:52:05+00:00
2026-05-12T12:52:05+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ৫৩)
নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
X

নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার (১২ মে) সকালে নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদÐ। তাঁদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রæত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।”

অনুষ্ঠানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, হাসপাতালের তত্বাবধায়ক ডা: আব্দুল গাফফার, ভারপ্রাপ্ত সেবা তত্বাবধায়ক জয়া রানি চক্রবর্তী, বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন নড়াইলের সভাপতি মোসাম্মাদ শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক মুজিদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy