চৌদ্দগ্রামে খাল খনন কার্যক্রমের উদ্ভোধন, সুফল পাবে ২৬টি গ্রামের মানুষ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

দেশব্যাপি খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।আজ

2026-05-12T13:10:19+00:00
2026-05-12T13:10:19+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে খাল খনন কার্যক্রমের উদ্ভোধন, সুফল পাবে ২৬টি গ্রামের মানুষ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ৩৯)
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত
X

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত

দেশব্যাপি খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র মোঃ নুরুল আমিন এ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন। 

এসময় উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী ও পৌর বিএনপি নেতা খোরশেদ আলম, দুলাল পাটোয়ারী., চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াত নেতা জাফর ইকবাল লিটন, লিয়াকত শিকদার, মীর হোসেন মীরু প্রমুখ। 

চৌদ্দগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ জানায়, স্বর্পলোনা ও মিতল্লা খাল ভারত থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম পৌরসভার উপর দিয়ে ডাকাতিয়া নদীর সাথে মিলিত হয়। দুইটি খালেই পলি ও ময়লা জমাট বাধায় বিগত ২০২৪ সালের ভয়াবহ বন্যায় পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন গ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপি খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে চৌদ্দগ্রাম পৌরসভার স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রম হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে স্বর্পলোনা খালের পৌরসভা অংশের আনুমানিক ৩ কিলোমিটার এবং মিতল্লা খালের কিছু অংশ খনন করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy