ডোমারে ভিত্তি বীজআলুর পাশাপাশি শুরু হলো ভিত্তি আউশ ধান বীজ উৎপাদন

ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

সারাবাংলা

নীলফামারীর ডোমারে ভিত্তি বীজআলু উৎপাদনের পাশাপাশি ভিত্তি ধান বীজ উৎপাদনের লক্ষে আউশ ধান রোপন করা হচ্ছে।ডোমার ভিত্তি বীজআলু

2026-05-12T13:30:52+00:00
2026-05-12T13:35:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে ভিত্তি বীজআলুর পাশাপাশি শুরু হলো ভিত্তি আউশ ধান বীজ উৎপাদন
ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:৩০ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ১:৩৫ পিএম  (ভিজিট : ৪২)
ডোমারে ভিত্তি বীজআলু উৎপাদনের পাশাপাশি ভিত্তি ধান বীজ উৎপাদনের লক্ষে আউশ ধান রোপন করা হচ্ছে।
X

ডোমারে ভিত্তি বীজআলু উৎপাদনের পাশাপাশি ভিত্তি ধান বীজ উৎপাদনের লক্ষে আউশ ধান রোপন করা হচ্ছে।

নীলফামারীর ডোমারে ভিত্তি বীজআলু উৎপাদনের পাশাপাশি ভিত্তি ধান বীজ উৎপাদনের লক্ষে আউশ ধান রোপন করা হচ্ছে।


ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে ৩৩১মেঃটন ভিত্তি ধান বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ২১১ একর জমিতে ব্রি-৯৮ জাতের আউশ ধান রোপন করা হচ্ছে। ধান বীজ থেকে চারা উৎপাদন, চাষাবাদ এবং চারা রোপণ সবকিছু চলছে যান্ত্রিক পদ্ধতিতে। ফলে সময় এবং মজুরি দুটোই সাশ্রয় হচ্ছে। ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে রবি মৌসুমে বীজআলু উৎপাদন করা হয়। 

বীজআলু সংরক্ষণ, আলুর জাত বিভাজন, নতুন নতুন জাত উদ্ভাবন করার জন্য এখানে ল্যাবসহ সকল যন্ত্রপাতি রয়েছে। প্রতি বছর আলুর নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। আলু চাষের মৌসুম শেষ হওয়ার পর বছরের বাকি সময়ে বিশেষ করে বর্ষা মৌসুমে জমি অনাবাদি পড়ে থাকে। এই সময়টাকে কাজে লাগিয়ে এবারে ২১১একর জমিতে ব্রি-৯৮জাতের ধান রোপন করা হচ্ছে। এতে ৩৩১মেঃটন ধান বীজ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।


ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের উপ-পরিচালক (খামার) আবু তালেব মিঞা জানান, ব্রী-৯৮জাতের ধান থেকে ধান উৎপাদনে সময় লাগে ১০৫ থেকে ১১০দিন। আর চারা রোপণ থেকে ধান কাটা পর্যন্ত সময় লাগে ৯০দিন। এর ফলনও বেশি। লক্ষ মাত্রা পুরন হলে আগামীতে ওই ধান বীজ দিয়ে ৩২হাজার একর জমি চাষাবাদ করা যাবে। ধান বীজগুলো আমাদের খামার ছাড়াও চাষি পর্যায়ে সরবরাহ করা হবে। আলু উঠানোর পর জমিগুলো খালি পড়ে থাকে তা কাজে লাগিয়ে আউশ ধান রোপনের ব্যবস্থা করেছি। এতে অবসর সময়ে শ্রমিকদের কর্মসংস্থান হচ্ছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy