এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসছে আরও এক জাহাজ

চট্টগ্রাম ব্যুরো

অর্থ-বানিজ্য

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে আসছে আরও একটি জাহাজ।সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায়

2026-05-12T13:36:24+00:00
2026-05-12T13:36:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসছে আরও এক জাহাজ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ৫৩)
এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসছে আরও এক জাহাজ
X

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসছে আরও এক জাহাজ

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে আসছে আরও একটি জাহাজ।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি ফসিল’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হওয়ার তথ্য দিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

তেল আমদানির জন্য এ জাহাজের তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বিএসসির এমডি বলেন, বাংলাদেশ সময় দুপুরে ফুজাইরাহ বন্দরে জাহাজটিতে তেল ভরা শেষ হয়।
আগামী ২৩ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছার কথা বলে জানান তিনি।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া‘ নামে আরেকটি অয়েল ট্যাংকার কুতুবদিয়া চ্যানেলে আসে।

ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার দেশগুলোতে অস্থিরতা তৈরি হলে এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধ তেল আসা বন্ধ হয়ে যায়।

এতে অপরিশোধিত তেলের সংকট দেখা দিলে ১৪ এপ্রিল থেকে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইর্স্টান রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম ‘প্রায় বন্ধ’ হয়ে যায়।

‘এমটি নিনোনিয়া’ গত ৬ মে তেল নিয়ে আসার পর শুক্রবার সকাল থেকে ইর্স্টান রিফাইনারি পুরোদমে উৎপাদন শুরু করেছে।

রিফাইনারির এমডি মো. শরীফ হাসনাত বলেন, এখন প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার টন অপরিশোধিত তেল পরিশোধন হচ্ছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy