শেরপুরের নকলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

ওষুধ বিপণন পেশার মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন

2026-05-12T14:20:50+00:00
2026-05-12T14:20:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরের নকলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ১৪৭)
শেরপুরের নকলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
X

শেরপুরের নকলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

ওষুধ বিপণন পেশার মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) নকলা উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১১ মে) সকালে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা ফারিয়া’র আহ্বায়ক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা ফারিয়া’র সাধারণ সম্পাদক সারোয়ার আকন্দ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ফারিয়া’র উপদেষ্টা দেলোয়ার হোসেন দেলু, মো. হাসিম উদ্দিন ও আলতাফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাশেদুজ্জামান রাসেল, আবু সালেহ উমর ফারুক, সাকিব হোসেন বাবুল, গোলাম মোস্তফা, হারুন অর রশিদ, হাসান সরকার, আল-আমীন, হায়দার আলী, রেজা কারীমসহ উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশীদার। তারা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। কিন্তু বিভিন্ন সময় কিছু অসাধু মহলের নেতিবাচক আচরণ ও অপপ্রচারের কারণে এ পেশার মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। অবিলম্বে এ পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।”

সমাজে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিয়ে বিরূপ মনোভাব সৃষ্টি করা হচ্ছে, যা তাদের স্বাভাবিক কাজের পরিবেশকে ব্যাহত করছে। দ্রুত সময়ের মধ্যে পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের নিকট একটি স্বারকলিপি দেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy