কেন্দুয়ায় ধান চুরির ঘটনায় মামলা, গ্রেফতার ১

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় গভীর রাতে ধান চুরির ঘটনায় আঙ্গুর মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ

2026-05-12T16:17:42+00:00
2026-05-12T16:17:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ধান চুরির ঘটনায় মামলা, গ্রেফতার ১
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ৬১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নেত্রকোণার কেন্দুয়ায় গভীর রাতে ধান চুরির ঘটনায় আঙ্গুর মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ । এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি লরী গাড়ি জব্দ ও প্রায় ১২০ কেজি চুরিকৃত ধান উদ্ধার করা হয়।

সোমবার (১১ মে) দুপুরে এক সাক্ষাৎকারে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ এ সব তথ্য নিশ্চিত করেন ৷ 

তিনি জানান, গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে কেন্দুয়া-মদন সড়কের গোগ বাজার বড় ব্রিজ সংলগ্ন এলাকায় গ্রেফতার করা হয় তাকে । ওই রাতে তাঁর নেতৃত্বেই এসআই মোজাম্মেল হকসহ পুলিশের একটি টহল টিম এলাকায় দায়িত্ব পালন করছিলেন ।

তিনি আরো জানান, পরে মদন উপজেলার আখাশ্রী গ্রামের ফজলু মিয়ার ছেলে আঙ্গুর মিয়ার নামোল্লেখসহ আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে এসআই মো. মোজাম্মেল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন । যারা কিনা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে  পালিয়ে যেতে সক্ষম হয় । তিনি এও উল্লেখ করেন, উদ্ধারকৃত ধানের মালিক কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের হাফিজুর রহমানের ছেলে সজীব মিয়া ।

সজীব মিয়া সাংবাদিকদের বলেন, রাতের বেলায় রাস্তার পাশে রাখা ধান চুরি হয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ ধান উদ্ধার করেছে এবং একজনকে আটক করেছে ।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার এস আই  সেকেন্ড অফিসার মো. রেজাউল করিম বলেন, বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৫) । মামলার এজার নামীয় আসামি আঙ্গুর মিয়া কে বিজ্ঞ আদালতে  প্রেরণ করা হয়েছে।বাকী আসামিদের শনাক্ত করে গ্রেফতার অভিযান পরিচালনা করা হবে ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy