পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার মালিগাছা ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণ নবনির্মিত মার্কেটের পজিশন নিয়ে চেয়ারম্যানের সাথে ব্যবসায়ীদের দ্বন্দ্বে দুগ্রুপের সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে ১০

2026-05-12T17:43:26+00:00
2026-05-12T17:43:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৩৯)
দুই গ্রুপের সংঘর্ষ
X

দুই গ্রুপের সংঘর্ষ

পাবনার মালিগাছা ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণ নবনির্মিত মার্কেটের পজিশন নিয়ে চেয়ারম্যানের সাথে ব্যবসায়ীদের দ্বন্দ্বে দুগ্রুপের সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার টেবুনিয়া বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

আহতরা হলেন- ‎মো: রোকন (৩৭) ‎মোবিন উদ্দিন (৪৫) ‎সজিবুল ইসলাম মাহিম (১৭), ওসমান গনী (৫৫) ‎মো: মারুফ হাসান জয় (২৪) ও মো: রানা (৩৫)। এসময় চেয়ারম্যান সমর্থিত রানা (৪০), ‎সাইফুল ইসলাম (২২),  শফি (৪০) ও চেয়ারম্যানের ভাই মোহাম্মাদ আলী (৪৫) আহত হয়েছে। 

স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, টেবুনিয়া বাজার জামে মসজিদের সামনে পুরাতন মালিগাছা ইউনিয়ন পরিষদ ভেঙে মার্কেট নির্মান করছেন চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী। নবনির্মিত মার্কেটের পজিশন নিয়ে শুরু থেকে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন চেয়ারম্যান। মার্কেটের নকশা প্রকাশ না করা, পজিশন ক্রেতা ও পূর্বের ঘর মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং কৌশলে পজিশন কমিয়ে কোটি টাকা মূল্যে পজিশন বিক্রির অভিয়োগ উঠে। ভুক্তভোগীরা চেয়ারম্যান ও তার পেটুয়া সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে উপজেলা নিবাহী অফিসার ও এসি ল্যান্ডে লিখিত অভিযোগ এবং থানায় লিখিত অভিযোগ রয়েছে। 

এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

আহত ব্যবসায়ী ও মার্কেটের পজিশন মালিক গার্মেন্টস ব্যবসায়ী ফরহাদ জামান রুবেল, গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মারুফ হাসান ও গ্যাস ব্যবসায়ী রানা জানান, মঙ্গলবার দুপুরে তিনি জানতে পারেন, নবনির্মিত ইউপি মার্কেটে তাদের পজিশনের দৈর্ঘ্য প্রস্থ কমিয়ে দিয়েছে চেয়ারম্যান। এ বিষয়ে জানতে গেলে নকশা না দেখিয়ে উল্টো তাদের সাথে দূর্ব্যবহার করেন। এক পর্যায়ে মারধর করেন চেয়ায়ারম্যান ও তার লোকজন। খবর পেয়ে অন্য ব্যবসায়ী ও স্বজনরা ছুটে আসলে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

কয়েকজন ব্যবসায়ী নাম না বলার শর্তে বলেন, মার্কেট নিয়ে কোন কথাই বলা যাবে না। বলতে গেলেই চেয়ারম্যান মুন্তাজ, তার ভাই মোহাম্মদ ও তাদের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়, মারপিট করে। দিনদিন চেয়ারম্যান বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। কাশবন নামের একটি মিষ্টির দোকান মালিকেট কাছে কোটি টাকা নিয়ে তার সুবিধামতো বড় করে পজিশন করে দিচ্ছে। 

পজিশন মালিক রোকন বলেন, ইতোপূর্বে চেয়ারময়ানের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছি। এসি ল্যান্ডে দায়িত্ব দেয়া হলেও তারা কোন সুরাহা করেনি। আমি অভিযোগ দেয়ায় এর আগেও আমাকে মারপিট ও হুমকি ধামকি দিয়েছে। এরই জের ধরে আজও ওই সন্ত্রাসী বাহিনী আমাদের আঘাত করেছে। আমরা সুষ্ঠু বিচার চাই। 

এ ব্যাপারে চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী বলেন, আমার বিরুদ্ধে একটি পক্ষ সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। ইউপি মার্কেট স্থানীয় সরকারের নিয়মনীতি অনুারণ করেই করা হচ্ছে। যারা পজিশন কিনেছেন আর যারা পুরোনো মার্কেটের মালিক, তাদেরকে সরেজমিন ও বাস্তবতার আলোকে পজিশন বুঝে দেয়া হবে। কোন ধরনের অনিয়ম করা হয়নি। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy