অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সবশেষ নিউজিল্যান্ড এবং চলমান পাকিস্তান সিরিজে বাড়তি পুরস্কারের ব্যবস্থা রেখেছে তামিম ইকবালের বর্তমান অ্যাড-হক কমিটি। মূলত দেশি ক্রিকেটারদের

2026-05-12T20:07:20+00:00
2026-05-12T20:07:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ৩৮)
সংবাদ সম্মেলনে বিসিবি সভপাতি তামিম ইকবাল
X

সংবাদ সম্মেলনে বিসিবি সভপাতি তামিম ইকবাল

সবশেষ নিউজিল্যান্ড এবং চলমান পাকিস্তান সিরিজে বাড়তি পুরস্কারের ব্যবস্থা রেখেছে তামিম ইকবালের বর্তমান অ্যাড-হক কমিটি। মূলত দেশি ক্রিকেটারদের উৎসাহ দিতে বাইক উপহারের রীতি তৈরি করেছে বিসিবি। সেই ধারায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে থাকছে আরও বড় পুরস্কার।

বাইকের বদলে বিলাসবহুল চেরি গাড়ির ব্যবস্থা করেছেন তামিম। এ নিয়ে আজ (মঙ্গলবার) মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বিসিবি সভাপতি তামিম জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সেরা পারফর্মার পাবেন এই গাড়ি।

তামিম বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেল্যুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি। আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই।’

তামিম দায়িত্ব নেওয়ার পর স্পন্সর প্রতিষ্ঠানগুলো ক্রিকেটে বিনিয়োগে আগ্রহ বেড়েছে, ‘আমার জন্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা জড়িত হচ্ছেন। আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের মধ্যে পড়ে স্পন্সরের কাছে যাওয়া। যখন এটা করেছি, তারা আমাকে ঐ সম্মান করেছেন। এটা পুরোটাই বিসিবিকে। বোর্ড সবচেয়ে বড় জিনিস, এরপর ইন্ডিভিজ্যুয়াল।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy