
X
মিরপুর টেস্টে মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে করে এলবিডব্লুর ফাঁদে পড়ে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত-ইন্টারনেট
ইতিহাসের খুব কাছ পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত থেমে যেতে হলো নাজমুল হোসেন শান্তকে। মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরির সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়কের সামনে। কিন্তু শেষ মুহূর্তে এসে আক্ষেপই সঙ্গী হলো তার। মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনের সকালের সেশনে ৮৭ রানে আউট হন শান্ত।
আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে রিভিউ নিলেও কোনো লাভ হয়নি। হতাশ মুখেই ফিরতে হয় তাকে। প্রথম ইনিংসে করেছিলেন ১০১ রান। এর আগে দুইবার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন শান্ত। এবারও সেই কীর্তি গড়তে পারলে ছুঁয়ে ফেলতেন বিশ্বরেকর্ড। টেস্ট ইতিহাসে মাত্র তিন ক্রিকেটার তিনবার করে এক টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়েছেন। সেই অভিজাত তালিকায় ঢোকার সুযোগ ছিল বাংলাদেশের এই ব্যাটসম্যানের সামনে।
প্রথম এই কীর্তি গড়েছিলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। পরে তার পাশে নাম লেখান অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। শান্তও ছিলেন সেই কাতারে ঢোকার খুব কাছে। তবে শেষ পর্যন্ত হয়তো দলের প্রয়োজনই তার ব্যক্তিগত মাইলফলকের পথে বাধা হয়ে দাঁড়ায়। দ্রুত রান তোলার চাপে রিভার্স সুইপ খেলতে গিয়ে বল মিস করে এলবিডব্লিউ হয়ে যান।
স্বাভাবিক পরিস্থিতিতে হয়তো ঝুঁকি না নিয়েই তিন অঙ্ক ছুঁতে পারতেন শান্ত। কিন্তু ইনিংস ঘোষণার আগে দ্রুত রান বাড়ানোর তাড়ায় বাড়তি শট খেলতে গিয়ে শেষ হয়ে যায় তার ইনিংস। বাংলাদেশের হয়ে একাধিকবার এক টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি এখনো শুধু শান্তরই। প্রথমবার তিনি এটি করেছিলেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে। মিরপুর টেস্টে সেবার প্রথম ইনিংসে করেছিলেন ১৪৬ রান, দ্বিতীয় ইনিংসে ১২৪।
এরপর গত বছর গলে শ্রীলংকার বিপক্ষে আবারও দুই ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে ১৪৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১২৫ রানে।
দুইবার এক টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তিতে বিশ্ব ক্রিকেটে শান্ত এখন আছেন জর্জ হেডলি, হারবার্ট সাটক্লিফ, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, আরাভিন্দ ডি সিলভা, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেইলরের মতো কিংবদন্তিদের পাশে।
বাংলাদেশের হয়ে এক টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি আছে আর শুধু মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন তিনি।
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অবিস্মরণীয় এক বিশ্বরেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল বাংলাদশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। সেঞ্চুরি করলেই সে কীর্তিটা ছোঁয়া হয়ে যেত তার। তবে ৮৭ রানে আউট হয়ে সে টেস্ট ক্রিকেটে এই কীর্তির সূচনা হয়েছিল ১৯০৯ সালে। অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ারেন বার্ডসলে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৩৬ ও দ্বিতীয় ইনিংসে ১৩০ রান করেছিলেন।
আর এই টেস্টের আগে শান্ত দুইবার গড়েছিলেন এই কীর্তি। ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর গেল বছর শ্রীলংকায় আবারও এই কীর্তি গড়েন তিনি। দুইবারের বেশি এই মাইলফলক ছুঁয়েছেন মোট ১৫ জন ব্যাটসম্যান, তাতে সবশেষ সংযোজন হয় শান্তর নাম।
* আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর দ্রুতই রিভিউ নিলেন শান্ত। কিন্তু রক্ষা পেলেন না। হতাশ হয়েই ফিরতে হলো তাকে। অসাধারণ এক অর্জনের হাতছানি ছিল তার সামনে। সুযোগ ছিল টেস্ট ইতিহাসে গৌরবের আঁচড় কাটার। বাংলাদেশ অধিনায়ক পারলেন না একটুর জন্য। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের শেষ দিনে সকালের সেশনে ৮৭ রানে আউট হন শান্ত। প্রথম ইনিংসে আউট হয়েছিলেন তিনি ১০১।
এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি আগে দুই দফায় করেছেন শান্ত। এবারও করতে পারলে স্পর্শ করতেন তিনি বিশ্বরেকর্ড। এক টেস্টে জোড়া সেঞ্চুরি তিন দফায় করেছেন তিন ক্রিকেটার। সবার আগে করেছিলেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনিল গাভাস্কার। এরপর তার সঙ্গী হন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। সবশেষ এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।
অসাধারণ এই কীর্তির সুবাস পাচ্ছিলেন শান্ত। তবে শেষ পর্যন্ত পারলেন না হয়তো দলের কথা ভেবেই। শেষ দিনে ইনিংস ঘোষণা করতে দ্রুত রান তোলার তাড়া ছিল। ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলেছেন কয়েক দফায়, নোমান আলিকে রিভার্স সুইপও করেছেন বার দুয়েক। শেষ পর্যন্ত রিভার্স সুইপ খেলতে গিয়েই লাউন মিস করে এলবিডব্লিউ হয়ে যান তিনি। রান তোলার তাড়া না থাকলে হয়তো বাড়তি কিছুর চেষ্টা না করে স্বাভাবিক খেলেই পৌঁছতে পারতেন তিন অঙ্কে।
এবারের মতো আর হলো না এক টেস্টে জোড়া সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে অবশ্য তিনি ছাড়া একাধিকবার এই কীর্তি নেই কারও। শান্ত প্রথম এটি করতে পেরেছিলেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে। মিরপুরে প্রথম ইনিংসে করেছিলেন তিনি ১৪৬, পরের ইনিংসে ১২৪। এরপর গত বছর শ্রীলংকার বিপক্ষে গলে প্রথম ইনিংসে করেন ১৪৮, পরের ইনিংসে অপরাজিত থাকেন ১২৫ রানে।
দুই দফায় জোড়া সেঞ্চুরিতে বিশ্ব ক্রিকেটে শান্তর সঙ্গী আপাতত জর্জ হেডলি, হার্বার্ট সাটক্লিফ, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, আরাভিন্দা ডি সিলভা, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেইলর।
বাংলাদেশের হয়ে শান্ত ছাড়া জোড়া সেঞ্চুরি করেছেন আর কেবল মুমিনুল হক। ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০৫। তার ওই ২৮১ রান এখনও পর্যন্ত এক টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড।