প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:২৩ পিএম (ভিজিট : ২৬)

X
নোমান আলী।
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন পাকিস্তানের বামহাতি স্পিনার নোমান আলী। মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজকে ২৪ রানে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ১০০তম উইকেট পূর্ণ করেন নোমান। তাতে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
নোমান এই মাইলফলকে পৌঁছেছেন ৩৯ বছর ২১৭ দিনে। এর আগে ১৮৯৬ সালে ইংল্যান্ডের স্পিনার ববি পিল ৩৯ বছর ১৮০ দিন বয়সে ১০০ উইকেট নিয়ে এই রেকর্ড গড়েছিলেন।
টেস্টে সবচেয়ে বেশি বয়সে ১০০ উইকেট নিয়েছেন যারা-
১. নোমান আলী (পাকিস্তান)- ৩৯ বছর ২১৭ দিন
২. ববি পিল (ইংল্যান্ড)- ৩৯ বছর ১৮০ দিন
৩. রে ইলিংওর্থ (ইংল্যান্ড)-৩৯ বছর ৩০ দিন
৪. ক্ল্যারি গ্রিমেট (অস্ট্রেলিয়া)- ৩৯ বছর ২২ দিন
৫. সিডনি বার্নস (ইংল্যান্ড)-৩৮ বছর ৩১০ দিন