২০২৬ সালে ৯ হাজার বিদেশি শ্রমিক নেবে ইতালি

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় আরও ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে ইতালি সরকার

2026-05-13T11:15:31+00:00
2026-05-13T11:15:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২০২৬ সালে ৯ হাজার বিদেশি শ্রমিক নেবে ইতালি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ১৩০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় আরও ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে ইতালি সরকার। ২০২৬ সালের ডিক্রেটো ফ্লাসি কর্মসূচির আওতায় নতুন এই কোটা যুক্ত হওয়ায় ইতালিগামী কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়, অফিসিয়াল গ্যাজেট এবং আন্তর্জাতিক ভিসা ও ইমিগ্রেশন-সংক্রান্ত বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৮ এপ্রিল সিদ্ধান্তটি অনুমোদিত হলেও তা আনুষ্ঠানিকভাবে ৬ মে প্রকাশ করা হয়। গ্রীষ্মকালীন কৃষিকাজ এবং পর্যটন মৌসুমে বাড়তি শ্রমিক চাহিদা সামাল দিতে এই অতিরিক্ত কোটা বরাদ্দ দেওয়া হয়েছে।

নতুন কোটার মধ্যে কৃষি খাতে দেওয়া হয়েছে ৫ হাজার ৩৮৯টি পারমিট। আর পর্যটন, হোটেল ও আতিথেয়তা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৪৭৬টি পারমিট।

ইতালিতে সিজনাল ভিসার অপেক্ষায় থাকা অনেক আবেদনকারীর জন্য এ সিদ্ধান্ত বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ‘ক্লিক ডে’-তে আবেদন করেও কোটা শেষ হয়ে যাওয়ায় যারা সুযোগ পাননি, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিবেচনার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া নতুন আবেদনকারীরাও সুযোগ পাবেন। তবে সে ক্ষেত্রে ইতালির বৈধ নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগকর্তাকে সরকারের ওয়ান-স্টপ ইমিগ্রেশন পোর্টালে আবেদন জমা দিতে হবে এবং শ্রমিকের বাসস্থানের নিশ্চয়তাও দিতে হবে।

ইতালির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসা পাওয়ার পর ইতালিতে পৌঁছে ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্মীকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ইউরোপজুড়ে শ্রমিক সংকট বাড়তে থাকায় বিদেশি কর্মী নিয়োগে আরও নির্ভরশীল হয়ে উঠছে ইতালি। বিশেষ করে কৃষি, হোটেল ও পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার কর্মীদের চাহিদা বেড়েছে।

তবে অতিরিক্ত কোটার সুযোগ বেশিদিন খোলা নাও থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, অতীতে অতিরিক্ত বরাদ্দ দেওয়া কোটাগুলো খুব অল্প সময়েই পূরণ হয়ে গিয়েছিল। ২০১৫ সালে একই ধরনের অতিরিক্ত কোটা দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়।




  বিষয়:   কৃষি  পর্যটন  শ্রমিক  ইতালি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy