প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৪:০৫ পিএম (ভিজিট : ৬৬)

X
প্রতীকী ছবি
রাজবাড়ী সদর আমলী আদালতে ধর্ম অবমাননার অভিযোগে চলমান আলোচিত একটি মামলায় আসামীদের বিরূদ্ধে গ্রেফতারি পরোয়ানা দায়ের করা হয়েছে আদালত সূত্র জানিয়েছে।
উল্লেখ্য যে, মামলাটি এই বছর ১৬ই ফেব্রুয়ারী বেশ কিছু লেখক, ব্লগার ও অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে দায়ের করা হয় যাদের বিরূদ্ধে ইসলাম ধর্ম নিয়ে অবমাননামূলক বক্তব্য প্রচারের অভিযোগ রয়েছে । বিশেষতঃ “এথিস্ট নোট” নামক একটি ওয়েবসাইটে বিভিন্ন ব্লগার/লেখকের প্রকাশিত লেখাকে কেন্দ্র করে অভিযোগ দায়ের করা হয়। মামলাটির বাদী রফি আহমেদ ফিরোজ ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ এর অধীনে ২৯৫/২৯৫ (ক) ধারার অধীনে দায়ের করেন। রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী শাখার বিচারক তামজিদ আহমেদ মামলাটি আমলে নিয়ে রাজবাড়ী সদরের পুলিশ থানার গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি একই সাথে জি.আর মামলা হিসেবেও গ্রহণ করা হয়। মামলাটিতে পূর্ববর্তী আরো দুটি শুনানী হয় ১৮ই মে এবং ৩০ই জুলাই। দুটি শুনানীতেই রাজবাড়ী পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তকারী শাখা তদন্ত প্রতিবেদনের জন্যে নির্ধারিত সময় বর্ধনের অনুরোধ করে যা আদালত মঞ্জুর করেন।
১০ আগস্ট ২০২৫ তারিখেও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রাজবাড়ী পুলিশের গোয়েন্দা শাখা বাড়তি সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন এবং গ্রেফতারি পরোয়ানা তামিল করবার নির্দেশ দেন। এ সময় তদন্তকারী সংস্থা জানায়, বেশিরভাগ আসামীকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে ।
মোট ২৫ জন ব্যক্তিকে এ মামলায় আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলাটিতে অভিযুক্ত আসামীরা হলেন - আজমাইন শাহরিয়ার অর্ণব, নুসরাত সুজানা নওরিন, ফাহিন আলম, মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোঃ জাকির হোসাইন, মোর্শেদ আলম, আবু বকর সিদ্দিক, মোঃ আবির হোসাইন, মোঃ ফাহাদ হোসাইন, মোহাম্মদ মিজানুর রাহমান, মোঃ আল আমিন কায়সার, মোঃ আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মুহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মোঃ রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, মোঃ মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম সহ অন্যান্য।
মামলার পরবর্তী শুনানী ২৭ অক্টোবর ২০২৫।