চট্টগ্রামে ফ্লাইওভার থেকে যুবকের যুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার

2026-05-13T13:52:31+00:00
2026-05-13T13:52:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে যুবকের যুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ৩৪)
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে যুবকের যুলন্ত লাশ উদ্ধার
X

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে যুবকের যুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে লাশটি উদ্ধার করা হয়।

আবু কাউসার রাউজান উপজেলার উরকিরচর মিস্ত্রি পাড়ার মিস্ত্রি বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নগরের আকবরশাহ থানাধীন পশ্চিম ফিরোজশাহ পোস্ট অফিস এলাকায় বসবাস করতেন।

তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়, বিএসআরএম ডিপোতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

পুলিশের ভাষ্য, ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা পোস্ট ছড়িয়ে পড়ে। যেখানে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ‘কাউসার আহমেদ’কে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করা হয়। তবে এ দাবি নাকচ করেছে পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার বলেন, স্থানীয়দের খবরে সোমবার রাতে ফ্লাইওভারের নিচ থেকে আবু কাউসারের লাশ উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং মানসিক সমস্যায় ভুগছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ওসি আরও বলেন, পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী- আবু কাউসার কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy