ভালুকায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেজয় ভিটা ৫নং ওয়ার্ড এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ

2026-05-13T14:56:55+00:00
2026-05-13T14:56:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ২৯১)
ভালুকায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প
X

ভালুকায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেজয় ভিটা ৫নং ওয়ার্ড এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। ‎‎বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎বুধবার (১৩মে)  সকাল ৯টা থেকে দিনব্যাপী ভালুকায় শাখা অফিস প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

‎ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

‎চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোঃ মিনহাজুল ইসলাম ,ডা. চন্দ্রন দেব বর্মন, ডা জাহাঙ্গীর আলম এবং মোঃ শহিদুল ইসলাম।

‎ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবাব আলি। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা শাখার ব্যবস্থাপক আঃ জলিল, আইটি অফিসার মো. রাশেদুল ইসলাম 

‎মোঃ নবাব আলি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচীর সব শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় ভালুকা শাখায়ও  অসহায় দরিদ্র মানুষের জন্য এ সেবার আয়োজন করা হয়েছে।

‎ভালুকা শাখার  ব্যবস্থাপক আঃ জলিল বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy