চুনারুঘাটে খাবারের সন্ধানে লোকালয়ে মেছো বিড়াল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি বনাঞ্চলে খাবারের সংকট ও বন উজাড়ের কারণে লোকালয়ে চলে আসছে বিপন্ন প্রজাতির মেছো বিড়াল।

2026-05-13T16:21:46+00:00
2026-05-13T16:21:46+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে খাবারের সন্ধানে লোকালয়ে মেছো বিড়াল
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ৪২)
চুনারুঘাটে খাবারের সন্ধানে লোকালয়ে মেছো বিড়াল
X

চুনারুঘাটে খাবারের সন্ধানে লোকালয়ে মেছো বিড়াল

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি বনাঞ্চলে খাবারের সংকট ও বন উজাড়ের কারণে লোকালয়ে চলে আসছে বিপন্ন প্রজাতির মেছো বিড়াল। বনাঞ্চল নিরাপদ না থাকায় বিকেল হলেই খাবারের সন্ধানে এসব প্রাণী আশপাশের গ্রামে ঢুকে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে লোকালয়ে প্রবেশের পর অনেকেই মেছো বিড়ালকে ‘মেছো বাঘ’ মনে করে পিটিয়ে হত্যা করছেন। আবার সড়ক দুর্ঘটনায়ও প্রাণ হারাচ্ছে এ বিরল প্রাণী। এতে ঝুঁকির মুখে পড়েছে সাতছড়ি বনের মেছো বিড়ালের অস্তিত্ব। স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি মেছো 

বিড়াল উদ্ধার করে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সম্প্রতি চুনারুঘাট-আমু সড়কে দুর্ঘটনায় একটি মেছো বিড়ালের মৃত্যু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়লে পরিবেশবাদীরা প্রাণীগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সম্প্রতি একটি গ্রামে প্রায়ই মুরগি হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছিল। স্থানীয়দের ধারণা ছিল রাতে ‘মেছো বাঘ’ আসে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া মাছ ধরার পলো নিয়ে ওত পেতে থাকেন। 

একপর্যায়ে মোরগের ঘরের কাছে আসতেই একটি মেছো বিড়াল পলোয় আটকা পড়ে। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায় এবং কয়েকজন প্রাণীটিকে আক্রমণের চেষ্টাও করেন। খবর পেয়ে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান স্থানীয়দের বিষয়টি সম্পর্কে সচেতন করেন। 

পরে তার পরামর্শে রাতেই মেছো বিড়ালটিকে সাতছড়ি বনে অবমুক্ত করা হয়।তিনি জানান, উদ্ধার হওয়া মেছো বিড়ালটি মধ্যবয়সী। আশপাশে এর পরিবার থাকার সম্ভাবনাও রয়েছে। তাই প্রাণীটিকে বিরক্ত না করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy