‘বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, তারাই এখন ক্ষমতায়’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শেখ হাসিনার পতন নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন কবি, চিন্তক ফরহাদ মজহার।তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেইঞ্জ করেছে,

2026-05-13T16:32:38+00:00
2026-05-13T16:32:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, তারাই এখন ক্ষমতায়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ৭৪)
কবি, চিন্তক ফরহাদ মজহার
X

কবি, চিন্তক ফরহাদ মজহার

শেখ হাসিনার পতন নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন কবি, চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেইঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই।”

‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন ফরহাদ মজহার।

এনসিপি-সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “সামনে অনেক বড় বিপদ। বাইরে হিন্দু্ত্ববাদী বিপদ। আমাদের বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।”

২০১৩ সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরের ঘটনা, প্রতিবেশী ভারত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকাসহ নানা বিষয়ে কথা বলেন ফরহাদ মজহার।

তিনি বলেন, “(শাপলা চত্বরে) ৫মে যে গণহত্যাটি হয়েছে, অবশ্যই আমরা তার বিচার করব। কোনো প্রশ্ন নাই তাতে।”

শ্রোতাদের উদ্দেশ্যে মজহার বলেন, “আমি ছোট্ট একটি প্রশ্ন করব, বিচারটা আপনারা কার কাছে চেয়েছেন?

“বিচার করবার যে শক্তি আমাদের হাতে এসেছিল, যেটাকে বলা হয় গাঠনিক ক্ষমতা, জনগণের সামষ্টিক যে ক্ষমতাটা অগাস্টের (২০২৪ সালে) ৫ তারিখ আমাদের হাতে এসেছিল, এটা আমাদের হাত থেকে বেহাত হল কেন?”

ফরহাদ মজহার বলেন, “বিচার তো আমাদেরই করতে হবে। তাহলে সত্যিকার অর্থে আমরা যদি বিচারটা চাই, তাহলে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। আমরা যদি ভুলগুলোকে বুঝতে না পারি, ৫ মে তো বটেই, খুব দ্রুত আপনি অন্যান্য যে সকল গণহত্যা নিয়ে আলোচনা আছে, তার বিচার হবে না।”

তিনি বলেন, “(পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া বিজেপি নেতা) শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে গিয়ে আপনাদেরকে গলায় মালা পরিয়ে আনতে হবে।

“কারণ? রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন, এনসিপি এটাকে উপেক্ষা করেছে। আমি আপনাদের সঙ্গে আছি, বিনয়ের সঙ্গে বলব। আমি আছি তরুণদের সঙ্গে। আমাদের ভুলগুলো… কোন ঐতিহাসিক কারণে, কোন বাস্তবতার কারণে আমরা একটা হাসিনাহীন হাসিনাব্যবস্থার দিকে এগোচ্ছি, এটা আমাদের পর্যালোচনা করতে হবে। যদি আমরা আসলেই বিচার চাই।”





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy