মালয়েশিয়ায় ৫ নারীকে বাংলাদেশি শ্রমিকের শ্লীলতাহানি, অতঃপর...

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তার দায়ে এক বাংলাদেশিকে দেড় বছরের কারাদণ্ড ও এক বেত্রাঘাতের নির্দেশ

2026-05-13T18:34:48+00:00
2026-05-13T18:34:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় ৫ নারীকে বাংলাদেশি শ্রমিকের শ্লীলতাহানি, অতঃপর...
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৪৫)
অভিযুক্ত মোহাম্মদ রমজান আলী
X

অভিযুক্ত মোহাম্মদ রমজান আলী

কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তার দায়ে এক বাংলাদেশিকে দেড় বছরের কারাদণ্ড ও এক বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৩ মে) দেশটির আদালত এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ রমজান আলী। ৪১ বছর বয়সী রমজান আলী মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

সংবাদমাধ্যম মালয়মেইল জানিয়েছে, এর আগে গত ৬ মে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ১৪ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছিলেন। পরে শাস্তি পুনর্বিবেচনার পর আদালত সাজা বাড়িয়ে দেড় বছরের কারাদণ্ড এবং একটি বেত্রাঘাতের আদেশ দেন।

গত ২৭ এপ্রিল রমজান আলীকে গ্রেপ্তার করা হয় এবং ওই দিন থেকেই তার সাজা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আদালতে তিনি স্বীকার করেন, গত ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে বিভিন্ন এলআরটি ও এমআরটি স্টেশন এবং এসকেলেটরে এক জার্মান নারী ও চার মালয়েশীয় নারীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে উত্ত্যক্ত করেন। 

ভুক্তভোগী নারীদের বয়স ছিল ২১ থেকে ২৮ বছরের মধ্যে। পরবর্তীতে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ রমজানকে গ্রেপ্তার করে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy