প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:০৮ পিএম (ভিজিট : ২৮)

X
আনিসুর রহমান জিকো।
ফিফা প্রীতি ম্যাচে ৫ জুন বাংলাদেশ ইউরোপের সান মেরিনোর বিপক্ষে খেলবে। তার আগে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের ভিসা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই তালিকায় অন্যদের সঙ্গে রয়েছেন গোলকিপার আনিসুর রহমান জিকোও।
২০২৩ সালে বেঙ্গালুরু সাফে সেরা গোলকিপার হয়েছিলেন জিকো। এরপর শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন এই ফুটবলার। চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে আশাজাগানিয়া পারফরম্যান্স দেখাচ্ছেন জিকো। এরপরও কাবরেরার মন গলাতে পারেননি।
কাবরেরার সহকারী কোচ হাসান আল মামুন শুরুতে জিকোকে তালিকায় রাখেননি। সান মারিনোর পাশাপাশি আরেকটি দল মালদ্বীপে চারজাতি টুর্নামেন্ট খেলবে। সেই দলে রাখা হয়েছিল জিকোকে। ওই দলে আবার জিকো খেলতে চাননি। এ নিয়ে আলোচনা সমালোচনার মাঝে জিকোকে সান মেরিনোর দলে রাখা হয়। তবে শেষ পর্যন্ত জিকো চূড়ান্ত দলে থাকতে পারবেন কিনা তা কয়েক দিনের মধ্যে পরিষ্কার হবে।