নাহিদকে প্রশংসায় ভাসালেন শান মাসুদ, আক্ষেপ পাকিস্তানের ব্যাটিং নিয়ে

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

মিরপুর টেস্টে একসময় ড্রয়ের আশা দেখছিল পাকিস্তান। কিন্তু চা-বিরতির পর দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

2026-05-13T19:12:13+00:00
2026-05-13T19:12:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাহিদকে প্রশংসায় ভাসালেন শান মাসুদ, আক্ষেপ পাকিস্তানের ব্যাটিং নিয়ে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ২৪)
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ
X

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ

মিরপুর টেস্টে একসময় ড্রয়ের আশা দেখছিল পাকিস্তান। কিন্তু চা-বিরতির পর দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, দল তখনও ম্যাচে ছিল, তবে ব্যাটারদের আরও ভালো ক্রিকেটীয় সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। একই সঙ্গে বাংলাদেশের পেসার নাহিদ রানার প্রশংসাও করেন তিনি।

শান মাসুদ বলেন, ‘আমরা স্বাভাবিকভাবেই ব্যাট করতে চেয়েছিলাম। উইকেটও বেশ ভালো মনে হয়েছে। রাফ থেকে কিছুটা স্পিন ছিল। ব্যাটারদের বলা হয়েছিল ব্যাট করে যেতে, চা-বিরতি পর্যন্ত পরিস্থিতি দেখতে, এরপর সিদ্ধান্ত নিতে। তার মতে, চা-বিরতি পর্যন্ত পাকিস্তান ভালো অবস্থানেই ছিল। কিন্তু এরপর দ্রুত কয়েকটি উইকেট হারানো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় চা-বিরতি পর্যন্ত আমরা ভালো অবস্থানে ছিলাম। কিন্তু বিরতির পর কয়েকটি উইকেট হারাই। তখন কিছু ব্যাটারের ম্যাচ পরিস্থিতিটা আরও ভালোভাবে বোঝা উচিত ছিল। আমরা তখনও লক্ষ্য থেকে কিছুটা দূরে ছিলাম, তাই ম্যাচে টিকে থাকাটাই গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয়েছে, আমরা ভুল সময়ে উইকেট হারিয়েছি এবং আরও ভালো ক্রিকেটীয় সিদ্ধান্ত নিতে পারতাম।’

নাহিদ রানার বোলিং নিয়েও আলাদা করে কথা বলেন শান মাসুদ। বাংলাদেশের এই তরুণ পেসারের প্রশংসা করে তিনি বলেন, ‘তার সামর্থ্য অবশ্যই আছে। সে নিজের পরিকল্পনা অনুযায়ী খুব ভালো বোলিং করেছে।’

তবে পাকিস্তানের হতাশার জায়গা ছিল নিজেদের ব্যাটিং। মাসুদ বলেন, ‘বিশেষ করে ওই সময়ে আমরা মনে করেছিলাম, দুই সেট ব্যাটার যদি আরেকটু সময় ব্যাট করতে পারত, তাহলে হয়তো ম্যাচটা ড্রয়ের দিকে নেওয়া সম্ভব হতো।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy