সিরাজগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়—প্রতিটি জীবন মূল্যবান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ

2026-05-13T19:25:34+00:00
2026-05-13T19:25:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ৬৩)
হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ
X

হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ

‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়—প্রতিটি জীবন মূল্যবান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (১৩ মে) শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়, এটি একটি বিশেষ সক্ষমতা। অটিজমসম্পন্ন শিশু ও ব্যক্তিদের প্রতি সমাজের সবাইকে সহানুভূতিশীল হতে হবে। তাদের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সরকার প্রতিবন্ধী ও অটিজমসম্পন্ন ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার গোলাম সরওয়ার।

স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাসেম।

আলোচনা সভায় বক্তারা অটিজমসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তাদের অধিকার নিশ্চিত এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির আহ্বান জানান।

পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে তিনটি হুইলচেয়ার, দুটি ট্রাইসাইকেল, একটি কর্নার চেয়ার ও একটি ওয়াকার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy