ভালভের্দে-চুয়ামেনির মারামারির ঘটনা বাইরে আসায় ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ সভাপতি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আরও একটি শিরোপাশূন্য মৌসুম, ম্যাচের পর ম্যাচে বাজে পারফরম্যান্স, ড্রেসিং রুমে অসন্তোসের খবর- এমন সব নেতিবাচকতার ভিড়ে রেয়াল

2026-05-13T19:26:54+00:00
2026-05-13T19:26:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভালভের্দে-চুয়ামেনির মারামারির ঘটনা বাইরে আসায় ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ সভাপতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ২৪)
: রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস-ইন্টারনেট
X

: রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস-ইন্টারনেট

আরও একটি শিরোপাশূন্য মৌসুম, ম্যাচের পর ম্যাচে বাজে পারফরম্যান্স, ড্রেসিং রুমে অসন্তোসের খবর- এমন সব নেতিবাচকতার ভিড়ে রেয়াল মাদ্রিদ দলে গত সপ্তাহে ঘটে যায় সবচেয়ে আপত্তিকর ঘটনা। গণমাধ্যমের খবর, মাঠে বাকযুদ্ধের পর লকার রুমে মারামারিতে জড়িয়ে পড়েন অহেলিয়া চুয়ামেনি ও ফেদে ভালভের্দে, যা তীব্র সমালোচনার জন্ম দেয়। তবে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের মতে, ওই মারামারির চেয়েও অনেক বেশি খারাপ বিষয় হলো ঘটনাটি বাইরে ছড়িয়ে দেয়া।

দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে হেরে কোপা দেল রে থেকে আগেভাগে বিদায় নেওয়ার পর, গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হেরে যায় রেয়াল। এর পরপরই ব্যর্থতার দায়ে ছাঁটাই হন ওই সময়ের কোচ শাবি আলোন্সো।

তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পাওয়া আলভারো আরবেলোয়ার কোচিংয়ে মাঝে ছন্দে ফেরার আভাস দিলেও, গত মাসে আবার পথ হারিয়ে ফেলে রেয়াল মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে দুই লেগেই হেরে যায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে। একই সঙ্গে লা লিগায় একের পর এক ম্যাচে হোঁচট খেতে থাকে তারা।

টানা ব্যর্থতায় সবশেষে গত রোববার বার্সেলোনার মাঠে ২-০ গোলে পরাজিত হয় আরবেলোয়ার দল এবং তিন রাউন্ড বাকি থাকতে লিগ শিরোপা ধরে রাখা নিশ্চিত করে কাতালান ক্লাবটি। আর ওই ক্লাসিকোর আগেই ড্রেসিং রুমে আপত্তিকর ঘটনার খবর সামনে আসে। উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দে অবশ্য পরে মারামারির বিষয়টি অস্বীকার করেন; তবে সমালোচকরা থেমে নেই। রেয়াল শিবিরের অনুশাসন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্ভাব্য নতুন কোচ নিয়োগের খবরও আসছে জোরেশোরে। ভীষণ প্রতিকূল পরিস্থিতিতে অভিযোগের আঙুল উঠছে সভাপতি পেরেসের দিকেও।

মঙ্গলবার বোর্ড পরিচালকদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সামনে আসেন পেরেস। নানা বিষয়ে অনেক প্রশ্নের মুখে পড়েন তিনি এবং জবাব দিতে গিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। উঠল ড্রেসিং রুমের ওই ঘটনাও। জবাবে পেরেস বললেন,‘ আমার চোখে এটা ভয়ানক ব্যাপার এবং তারা এটাকে জনসম্মুখে নিয়ে এসেছে, যা আরও বেশি খারাপ। এখানে আমি ২৬ বছর ধরে আছি এবং এমন কোনো বছর নেই যে, দুইজন খেলোয়াড়ৃঅথবা চারজন মারামারি করেনি। কিন্তু আমার মতে, এসব বাইরে ছড়িয়ে দেওয়াটাই বেশি খারাপ। এখানে আমার মেয়াদের সময়ে তারা প্রতি বছরই মারামারি করেছে। যেমনটা তরুণ ছেলেরা করে, একজন লাথি মারে, আরেকজন পাল্টা লাথি মারে এবং এরপর আবার তারা বন্ধু হয়ে যায়।’

যারা যে উদ্দেশ্যে ঘটনাটি বাইরে প্রকাশ করেছে, তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না, বললেন পেরেস। তবে ভেতরের এমন ঘটনা এভাবে বাইরে ছড়িয়ে পড়ায় যে তিনি চিন্তিত, স্বীকার করলেন পেরেস,‘ আমার মতে, ঘটনা ছড়িয়ে পড়াটাই বেশি খারাপ ব্যাপার, কারণ এতে অনেকের ধারণা হয় যে আসল ঘটনা তাহলে মারামারির চেয়েও বেশি; কিন্তু পরদিনই তারা বন্ধু হয়ে যায় এবং একসঙ্গে কফিশপে যায়। আমার মনে হয়, এই অফিসে ২৬ বছরে এমন কিছু আমি প্রথমবার দেখলাম, আর এটাই আমাকে চিন্তিত করছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy