বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সৌদি প্রো লিগে কাঙ্ক্ষিত শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হতে গিয়েও হলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর। অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে! গোলরক্ষক

2026-05-13T19:57:56+00:00
2026-05-13T19:57:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৩৯)
: ক্রিশ্চিয়ানো রোনালদো
X

: ক্রিশ্চিয়ানো রোনালদো

সৌদি প্রো লিগে কাঙ্ক্ষিত শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হতে গিয়েও হলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর। অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে! গোলরক্ষক বেন্তোর ইনজুরি টাইমের আত্মঘাতী গোলে মঙ্গলবার রাতে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল নাসর।

অথচ এই ম্যাচেই হলুদ জার্সিধারী স্বাগতিক সমর্থকরা সৌদি চ্যাম্পিয়নশিপ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু যোগ করা সময়ের অষ্টম মিনিটে ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো প্রতিপক্ষের লম্বা থ্রো-ইন সামলাতে গিয়ে বল নিজেদের জালে জড়িয়ে শিরোপা ক্ষণটা বিলম্বিত করেছেন তিনি। 

মৌসুমে আল নাসরের আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। আল হিলালের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়েও আছে তারা। তবে আল হিলালের হাতেও একটি ম্যাচ রয়েছে। আগামী সপ্তাহে দামাকের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত করতে পারবে আল নাসর।

৪১ বছর বয়সি রোনালদো ২০২৩ সালে লাভজনক চুক্তিতে সৌদি আরবে যোগ দেওয়ার পর এখনও ঘরোয়া কোনো শিরোপার স্বাদ পাননি। তার এই যোগদান সৌদি ফুটবলকে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ বাড়িয়ে তোলে এবং নেইমার ও আল হিলালের করিম বেনজেমার মতো তারকা ফুটবলারদের সৌদি লিগে আসার পথও উন্মুক্ত করে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy