ইন্টার মায়ামিতে কত বেতন পান মেসি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নতুন চুক্তিতে বেতন দ্বিগুণেরও বেশি বেড়েছে লিওনেল মেসির। ইন্টার মায়ামির হয়ে এখন বছরে ২ কোটি ৫০ লাখ ডলার

2026-05-13T20:02:01+00:00
2026-05-13T20:02:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্টার মায়ামিতে কত বেতন পান মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ৮০)
ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি
X

ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি

নতুন চুক্তিতে বেতন দ্বিগুণেরও বেশি বেড়েছে লিওনেল মেসির। ইন্টার মায়ামির হয়ে এখন বছরে ২ কোটি ৫০ লাখ ডলার মূল বেতন পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। মঙ্গলবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ২০২৬ মৌসুমের বেতনের তালিকা প্রকাশ করে। সেখানে দেখা যায়, মেসির মোট গ্যারান্টিড আয় ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার।

আর এই অঙ্ক এমএলএসের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার সন হিউং-মিনর চেয়েও দ্বিগুণের বেশি। লস অ্যান্জেলেস তারকা সনের মোট আয় ১ কোটি ১১ লাখ ডলারের কিছু বেশি। মেসির পর সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের তালিকায় আছেন রদ্রিগো দি পল, হিরভিং লোসানো ও মিগেল আলমিরন।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সময় মেসির মূল বেতন ছিল ১ কোটি ২০ লাখ ডলার। পরে গত বছরের অক্টোবরে ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করেন তিনি। এরপর দলকে এনে দেন প্রথম এমএলএস শিরোপাও। ৩৯ বছরে পা দিতে যাওয়া এই ফরোয়ার্ড এখনো দুর্দান্ত ছন্দে আছেন। ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমে ৬৪ ম্যাচে করেছেন ৫৯ গোল। চলতি মৌসুমে ১১ ম্যাচে তার গোল ৯টি।

শুধু ব্যক্তিগত আয় নয়, দলীয় খরচেও সবার ওপরে ইন্টার মায়ামি। ক্লাবটির মোট বেতন কাঠামো প্রায় ৫ কোটি ৪৬ লাখ ডলার, যা লিগের অন্য প্রায় সব দলের চেয়ে অনেক বেশি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy