বিশ্বকাপ দলে জায়গা পেতে লড়ছেন সাউটার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এক বছরেরও বেশি সময় ধরে মারাত্মক চোটের কারণে মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী ডিফেন্ডার হ্যারি সাউটার। আসন্ন বিশ্বকাপে

2026-05-13T21:01:56+00:00
2026-05-13T21:01:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ দলে জায়গা পেতে লড়ছেন সাউটার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ৩৭)
অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী ডিফেন্ডার হ্যারি সাউটার।
X

অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী ডিফেন্ডার হ্যারি সাউটার।

এক বছরেরও বেশি সময় ধরে মারাত্মক চোটের কারণে মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী ডিফেন্ডার হ্যারি সাউটার। আসন্ন বিশ্বকাপে দলে জায়গা পেতে নিজেকে প্রমাণের জন্য লড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই তারকা ডিফেন্ডার।

ফিফা বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি ফ্লোরিডার সারাসোটায় অস্ট্রেলিয়ার পুরুষ জাতীয় ফুটবল দল ক্যাম্প গেড়েছেন। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য আগে সকারুসদের ক্যাম্পে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সি এই সেন্টার ব্যাক।

প্রায় ১৭ মাস পর হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠেন সাউটার। গেল মাসে ইংলিশ ক্লাব লেস্টারের হয়ে মাঠে ফেরেন সাউটার।

মাঠে ফিরেই ৯০ মিনিট খেলার পাশাপাশি একটি গোলও করেন তিনি। সাউটার বলেন,  ‘এখনো অনেক কঠোর পরিশ্রম করতে হবে। আগামী চার সপ্তাহে আমাকে প্রমাণ করতে কঠিন সময় পার করতে হবে।’

চার বছর আগে স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী সাউটার হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন। কাতার বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পেতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy