নাটোরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার

সারাবাংলা

নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ (১৩ মে) বিকাল ৪টায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার

2026-05-13T21:30:34+00:00
2026-05-13T21:30:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ৫৯)
প্রেস ব্রিফিং
X

প্রেস ব্রিফিং

নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ (১৩ মে) বিকাল ৪টায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিং এ নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে নাটোর জেলা তথ্য অফিসার সাংবাদিকদের প্রচার কার্যক্রমের ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত। প্রেস ব্রিফিং এ আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার, ইসলামিক ফাউন্ডেশন, নাটোরের উপপরিচালক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সহ জেলা পর্যায়ের অন্য কর্মকর্তাগণ।

ব্রিফিং এ জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস, নাটোরের সম্পাদিত প্রচার কার্যক্রম তুলে ধরে বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মপরিকল্পনা গ্রহণ করে। 

এ কর্মসূচির আওতায় গত (১৭ ফেব্রুয়ারি-১১ মে ২০২৬ খ্রি.) পর্যন্ত সম্পাদিত প্রচার কার্যক্রমঃ উঠান বৈঠক কমিউনিটি সভা-১০২১টি, নারী সমাবেশ ২০২টি, চলচ্চিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শন- ১১,০৬০টি, সড়ক প্রচার মাইকিং- ৩২৪৮ইউনিট, অনলাইন প্রচার-২৩১৬টি, কৃষক সমাবেশ- ১৪টি, ফ্যামিলি সমাবেশ- ২২টি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার- ৩৪০টি, নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা- ১৪টি সম্পাদিত হয়েছে এবং স্থানীয়ভাবে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের সহযোগিতায় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত বাস্তবায়িত হয়। এছাড়া  প্রচার কার্যক্রমের উঠান বৈঠক, কমিউনিটি সভা-১১টি, নারী সমাবেশ- ০২টি, কৃষক সমাবেশ- ০১টি, ফ্যামিলি সমাবেশ- অনুষ্ঠিত হয়েছে,  প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচ পালন করা হয়েছে।

এছাড়াও বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচি যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের ভাতা নির্ধারণ, নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬, নারীর জন্য গাড়ি ইত্যাদি কর্মসূচির নাটোরে বাস্তবায়ন অগ্রগতি ব্রিফ করেন।

ব্রিফিং এর শেষ পর্যায়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে উল্লিখিত প্রচার কার্যক্রমগুলো সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও যে কার্যক্রমের লক্ষ্যমাত্রা দেওয়া হবে সেগুলো যথাযথভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। 

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত, বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের সকলের প্রত্যাশা এবং ‘সবার আগে বাংলাদেশ’ এ লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy