প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৪৩ পিএম (ভিজিট : ১১৫)

X
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় একটি ব্যাটারির ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিকের পক্ষ থেকে দাবী করা হয়েছে।
জানা যায়, বিরাসার এলাকার ছোট্ট মিয়ার ব্যাটারি ভাঙ্গারীর গুদামে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দোকানে থাকা পুরাতন ব্যাটারি ও প্লাস্টিক সামগ্রীর কারনে আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় পুরো এলাকায় আগুন আতংঙ্ক ছড়িয়ে পরে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা যে যা পারে তা নিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন। এসময় ছোট্ট মিয়া দাবি করেন অগ্নিকান্ডের কারনে তার প্রায় ২ কোটি টাকার পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে সরাইল থেকে আরো দুইটি ইউনিটসহ মোট ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষনিক ভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে প্রতিষ্ঠানটিতে দাহ্য পদার্থ থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।