মাধবপুরে চা-শ্রমিক পরিবারের মধ্যে উপকরণসহ ছাগল বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নৃ-তান্ত্রিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন চা-বাগানের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে

2026-05-14T16:20:56+00:00
2026-05-14T16:20:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাধবপুরে চা-শ্রমিক পরিবারের মধ্যে উপকরণসহ ছাগল বিতরণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ২৪)
মাধবপুরে চা-শ্রমিক পরিবারের মধ্যে উপকরণসহ ছাগল বিতরণ
X

মাধবপুরে চা-শ্রমিক পরিবারের মধ্যে উপকরণসহ ছাগল বিতরণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নৃ-তান্ত্রিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন চা-বাগানের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপকার ভোগিদের মধ্যে প্রধান অতিথি হিসাবে ছাগল বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। 

উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ জাহিদ বিন কাশেম'র সভাপতিত্বে বিতরণ সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ মিঠুন সরকার, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সুহেল, সাবেক এস.এম.জাবেদ, বিএনপির প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের তোফাজ্জ্বল হোসেন চৌধুরী প্রমুখ। 

বক্তাগণ বলেন-নৃ-তান্ত্রিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সরকার ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম.ফয়সল একযোগে কাজ করছেন। ছাগল পালন তাদের আয়ের নতুন সুযোগ তৈরি করবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে নৃ-তান্ত্রিক জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে মোট ২৬৬টি পরিবারের মাঝে দুটি করে ছাগল বিতরণ করা হয়। উপকারভোগীরা এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy