বৃহস্পতিবার ( ১৪ মে) দুপুরে শহরের জামরুলতলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জামরুলতলা এলাকার সুভাষ স্টোরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দোকানটিতে বিপুল পরিমাণ অ-অনুমোদিত ও নিম্নমানের শিশু খাদ্য, নকল ব্র্যান্ডের বিভিন্ন পণ্য, শিশুদের আচার ও চকলেট পাওয়া যায়। এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কিছু পণ্যে নকল নমুনা টাকা ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।
এসব অনিয়মের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় বিভিন্ন অননুমোদিত ও নিম্নমানের পণ্য।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা কার্যালয়ের উপ-পরিচালক সজল আহমেদ। এ সময় মাগুরা জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
অভিযান শেষে উপ-পরিচালক সজল আহমেদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে শিশু খাদ্যের মতো স্পর্শকাতর পণ্যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় শহরের আরও কয়েকটি দোকান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়।