আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি : ম্যানসিটি কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও শিরোপার আশা টিকে রয়েছে ম্যানচেস্টার সিটির। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারানোর পর টেবিলে শীর্ষে

2026-05-14T19:36:58+00:00
2026-05-14T19:36:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি : ম্যানসিটি কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৫৪)
ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা
X

ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও শিরোপার আশা টিকে রয়েছে ম্যানচেস্টার সিটির। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারানোর পর টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। দুই দলের ম্যাচ বাকি দুটি। এখন আর্সেনাল পয়েন্ট হারালেই কপাল খুলে যাবে সিটিজেনদের। সিটি কোচ পেপ গার্দিওলাও সেদিকে তাকিয়ে আছেন। 

বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ফিল ফোডেনের পাস থেকে গোল করেন আন্তোয়ান সেমেনিও ও ওমর মারমুশ। শেষ দিকে সাভিনহোর গোল সিটির জয় নিশ্চিত করে। তাতে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা এখনও টিকে আছে দলটির। 

তবে আপাতত এখন সিটির লক্ষ্য শনিবারের এফএ কাপ ফাইনাল, যেখানে ওয়েম্বলিতে চেলসির মুখোমুখি হবে তারা। গার্দিওলা বলেছেন, ‘পরের লিগ ম্যাচ পর্যন্ত আমাদের লড়াইয়ে টিকে থাকতে হবে, যেটি বোর্নমাউথের বিপক্ষে। এখন পুরো মনোযোগ এফএ কাপ ফাইনালে।’

তবে শিরোপার ভাগ্য যে পুরোপুরি আর্সেনালের হাতে, সেটিও স্বীকার করেছেন সিটি কোচ। ২০০৪ সালের পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার অপেক্ষায় আছে গানাররা।

আগামী সোমবার অবনমিত বার্নলিকে হারাতে পারলে আর্সেনাল আরও একধাপ এগিয়ে যাবে। তখন শিরোপার আশা বাঁচিয়ে রাখতে পরদিন চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াইয়ে থাকা বোর্নমাউথকে হারাতেই হবে সিটিকে। গার্দিওলার ভাষ্য, ‘সবকিছু তাদের (আর্সেনাল) ওপর নির্ভর করছে। তারা যদি বাকি দুই ম্যাচ জিতে যায়, তাহলে আর কিছু বলার থাকবে না। আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি, যদি কোথাও সুযোগ আসে। শেষ দুই ম্যাচই কঠিন।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy