বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়বেন ‘লিটল জেনারেল’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কয়েক মাস আগে দায়িত্ব ছাড়ার পর আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট। একাধিক

2026-05-14T19:41:10+00:00
2026-05-14T19:41:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়বেন ‘লিটল জেনারেল’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ২২)
ডিক অ্যাডভোকাট।
X

ডিক অ্যাডভোকাট।

কয়েক মাস আগে দায়িত্ব ছাড়ার পর আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর মাধ্যমে ৭৮ বছর বয়সি অ্যাডভোকাট বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন। পারিবারিক কারণে তিনি ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন। তবে তার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি আবার দায়িত্বে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কুরাসাওকে প্রথমবারের মতো তিনি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।

মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার কুরাসাও বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে। “লিটল জেনারেল” নামে পরিচিত অ্যাডভোকাট ফিরছেন ফ্রেড রুটেনের স্থলাভিষিক্ত হয়ে। ডাচ এই কোচ যেন আবার দায়িত্ব নিতে পারেন সে কারনে রুটেন নিজেই পদত্যাগ করেন। মার্চে দুটি প্রীতি ম্যাচে রুটেনের অধীনে কুরাসাও চীনের কাছে ৫-১ এবং অস্ট্রেলিয়ার কাছে ৫-১ গোলে হারে।

গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ম্যাচের পর কুরাসাও দলের খেলোয়াড় পরিষদ দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে বৈঠক করে। সেখানে তারা জানায়, রুটেনের চেয়ে অ্যাডভোকাটকেই তারা বেশি পছন্দ করছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের অন্যতম বড় স্পন্সর কোরেনডন এয়ারলাইন্সের মালিক আতিলাই উসলু কোচ পরিবর্তন না হলে বছরে ১০ লাখ ইউরোর বেশি অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

রুটেন এক বিবৃতিতে বলেন, “দল বা কোচিং স্টাফের মধ্যে সুস্থ পেশাদার সম্পর্ক নষ্ট করে এমন পরিবেশ থাকা উচিত নয়। তাই পদত্যাগ করাই সঠিক সিদ্ধান্ত। সময় খুব গুরুত্বপূর্ণ এবং কুরাসাওকে সামনে এগিয়ে যেতে হবে। পরিস্থিতি যেভাবে ঘটেছে, তাতে আমি দুঃখিত, তবে সবার জন্য শুভকামনা রইল।” আগামী ১৪ জুন কুরাসাও তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে হিউস্টনে জার্মানির বিপক্ষে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy