শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে পদ্মা অয়েল পিএলসির চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি তাদের ২০২৪-২৫ অর্থবছরের নিট মুনাফার একটি অংশ বাংলাদেশ শ্রমিক

2026-05-14T19:49:01+00:00
2026-05-14T19:49:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে পদ্মা অয়েল পিএলসির চেক হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৫৮)
চেক হস্তান্তর
X

চেক হস্তান্তর

দেশের জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি তাদের ২০২৪-২৫ অর্থবছরের নিট মুনাফার একটি অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে প্রদান করেছে। 

আজ এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট ৩ কোটি ৭০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী পদ্মা অয়েল পিএলসির এই উদ্যোগকে স্বাগত জানান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই অর্থ শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ওয়েল পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ, পদ্মা ওয়েল কোম্পানি লিঃ এম্প্লয়িজ ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy