টানা পঞ্চমবার লিগ ওয়ান শিরোপা পিএসজির

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কাতারি মালিকানায় যাওয়ার পর থেকেই ফরাসি ফুটবলে একচ্ছত্র আধিপত্য পিএসজির। লিগ ওয়ানে নিকটতম প্রতিদ্বন্দ্বী লেন্সকে তাদের মাঠে ২-০

2026-05-14T19:55:15+00:00
2026-05-14T19:55:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টানা পঞ্চমবার লিগ ওয়ান শিরোপা পিএসজির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ২৯)
জয়ের পর পিএসজি খেলোয়াড়দের উল্লাস।
X

জয়ের পর পিএসজি খেলোয়াড়দের উল্লাস।

কাতারি মালিকানায় যাওয়ার পর থেকেই ফরাসি ফুটবলে একচ্ছত্র আধিপত্য পিএসজির। লিগ ওয়ানে নিকটতম প্রতিদ্বন্দ্বী লেন্সকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে তারা। 

ম্যাচের ৩০ মিনিট পূরণ হওয়ার আগেই মৌসুমের ১৯তম গোলটি করেন জর্জিয়ান ফরোয়ার্ড  খিচা কাভারাস্কেইয়া। পরে বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে যোগ করা সময়ে আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয় পিএসজির। তাতে এক ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা দলটি লেন্সের চেয়ে নয় পয়েন্ট এগিয়ে যাওয়ায় শিরোপাও নিশ্চিত হয়ে যায়।

গত সপ্তাহেই ব্রেস্টকে ১-০ গোলে হারিয়ে কার্যত শিরোপা নিশ্চিত করে ফেলেছিল লুইস এনরিকের দল। তখন দুই ম্যাচ হাতে রেখে লেন্সের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে ছিল তারা, পাশাপাশি গোল ব্যবধানেও ছিল অনেক এগিয়ে। ফলে এই ম্যাচে লেন্স জিতলেও বাস্তবে পিএসজিকে ঠেকানো সম্ভব হতো না।

এ নিয়ে রেকর্ড ১৪তম ফরাসি লিগ শিরোপা জিতেছে পিএসজি। গত ১৪ বছরে এসেছে ১২টি শিরোপা। তাছাড়া ২০০২ থেকে ২০০৮ সালের মধ্যে লিওঁ টানা সাতবার লিগ জয়ের পর এবারই প্রথম কোনো দল টানা পাঁচটি লিগ শিরোপা জিতলো।

চলতি মৌসুমে এরই মধ্যে উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ফরাসি চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছে পিএসজি। এখন মৌসুম শেষ হওয়ার আগেই আরও একটি বড় সাফল্যের হাতছানি তাদের সামনে। আগামী ৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে বর্তমান ইউরোপ সেরা দলটি। তা জিততে পারলে আধুনিক যুগে টানা দুইবার ইউরোপিয়ান কাপ জেতা দ্বিতীয় দল হবে ফরাসি জায়ান্টরা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy